ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

মালিতে সামরিক অভিযানের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক অভিযান পরিচালনার কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন সংবাদপত্র দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই পরিকল্পনাটি যদি অনুমোদন পায়, তবে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর এটি হবে অষ্টম দেশ যেখানে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাবে।

মালিতে আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জামা’আত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)-এর বিরুদ্ধে এই অভিযানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০১৭ সালে আত্মপ্রকাশের পর থেকে জেএনআইএম বিভিন্ন প্রাণঘাতী হামলা, অপহরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় স্বীকার করে আসছে। সাম্প্রতিক সময়ে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশে এই জঙ্গিগোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত মাসে নাইজারের রাজধানীর একটি বিমানবন্দরে প্রাণঘাতী হামলা চালিয়েছে এই গোষ্ঠীটি। এছাড়া মালির ভেতরে জ্বালানি সরবরাহ বন্ধ করা, বিভিন্ন এলাকা অবরুদ্ধ করে রাখা এবং সহিংসতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির মতো কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তারা।

প্রসঙ্গত, মালি একটি মুসলিম প্রধান দেশ, যেখানে প্রায় ৯৫ শতাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন। দেশটির রাজধানী বামাকো এবং ঐতিহাসিক শহর টিম্বাকতু ইসলামি শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রাচীন কেন্দ্র হিসেবে পরিচিত।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মালিতে সামরিক অভিযানের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

আপডেট সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬