ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি-ইরান গোপন সমঝোতা: নেপথ্যে কি পাক সেনাপ্রধান আসিম মুনির? নারী চিকিৎসককে অনৈতিক প্রস্তাব: বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক বরখাস্ত স্পেনে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০ রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন দিল্লিতে বিক্ষোভে ছররা গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে লন্ডনে সৌদি যুবরাজের মৃত্যু জাতীয় সংসদে প্রেসিডেন্টের পদত্যাগপত্র, ৫টায় স্পিকারের সংবাদ সম্মেলন আজ বিকেল ৫টায় স্পিকারের সংবাদ সম্মেলন, কথা বলতে পারেন রাষ্ট্রপতি ইস্যুতে রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির ৩ শীর্ষ নেতা

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

টানা দর কষাকষি এবং শর্ত-পাল্টা শর্তের পর ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে দ্বিতীয়বারের মতো আলোচনার টেবিলে বসেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার দিল্লির ভিপি হাউসে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী বৈঠকে সিজেপি প্রতিনিধিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তারা কোনোভাবেই আপস করবেন না।

বৈঠকে সরকারের প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অন্যদিকে, সিজেপির পক্ষে উপস্থিত ছিলেন দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। সিজেপির দাবি, এই আলোচনাতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে মোদি সরকার কোনো সুনির্দিষ্ট বার্তা দেয়নি।

বৈঠক শেষে সিজেপির মুখপাত্ররা জানান, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরও একদিন সময় চাওয়া হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার দুই পক্ষের মধ্যে পুনরায় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিজেপির আশুতোষ রাঙ্কা বলেন, 'ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করছি সরকার দ্রুত তাকে অপসারণ করবে।' তিনি আরও জানান, সরকার দুটি দাবিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছে—আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও আইনি মামলা প্রত্যাহার।

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১৫: ৫৮আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১৬: ০০

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

আপডেট সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬