ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদে হুতিদের টানা তৃতীয় দিনের ক্ষেপণাস্ত্র হামলা নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ও আটক ইরানের নেতৃত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি: ডনাল্ড ট্রাম্প ডারবান টেস্টের শেষ দিনে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী ১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট?

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী বিষয়ে কথা বলতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি গত ১৯ জুলাই ব্যাংককে গিয়েছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার জানান, তার মেডিকেল চেকআপ শেষ হয়েছে, তাই তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি কী করবেন না করবেন, সেটি আমার জানা নেই। তিনি দেশের প্রথম ব্যক্তি। আমি দেশের বাইরে ছিলাম, তাই কে পদত্যাগ করবেন বা করবেন না, তা আমার জানা ছিল না। তবে এখন হয়তো বিষয়টি সম্পর্কে জানতে পারব।

স্পিকার আরও স্পষ্ট করেন যে, রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তবে তা স্পিকারের কাছেই জমা দিতে হবে। সংসদীয় রীতি অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করলে আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন

আপডেট সময় : ০৪:৫২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬