শারদীয় দুর্গাপূজায় বিজিএমইএ কার্যালয়ে টানা ৪ দিনের ছুটি
- আপডেট সময় : ১০:১৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) তিন দিনের ছুটি ঘোষণা করেছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সংগঠনটির ঢাকা ও চট্টগ্রাম কার্যালয় টানা চার দিন বন্ধ থাকবে। বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন বন্ধ থাকবে উভয় কার্যালয়। ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হবে।
বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ছুটির সময় জরুরি সেবা সচল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন (ইউডি) এবং অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করতে বিজিএমইএর সংশ্লিষ্ট শাখাগুলো অনলাইনে তাদের কার্যক্রম পরিচালনা করবে।
এ লক্ষ্যে সংগঠনটির কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি শাখার প্রধানরা প্রয়োজনীয় জনবল নিয়ে নিজ নিজ বিভাগের জরুরি কার্যক্রম সচল রাখবেন। সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্যদের অবগতির জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।























