ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেকর্ড ভাঙার মেলা: এশিয়ান গেমসে তারুণ্যের জয়জয়কার নতুন লুকে আলিয়া ভাট, ক্যাবারে সাজে তোলপাড় সোশ্যাল মিডিয়া দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিন ছুটির সুযোগ মোস্তাফিজুর নূর ইমরানের নতুন ওয়েব কনটেন্ট ‘জাদুকর’ যৌথ তালিকার চেয়ে অনেক বেশি বাংলাদেশ-ভারতের অভিন্ন নদী স্থানীয় নির্বাচনে কোন্দল এড়াতে একক প্রার্থী দেবে বিএনপি পীরগাছায় শাশুড়ির সামনে চড় খেয়ে বাবাকে হত্যা করল ছেলে লংমার্চে বক্তব্য দিয়ে কেউ কেউ বাঘ সাজতে চান: শেখ ফরিদ আহমেদ মানিক হারাম উপার্জন মূল্যহীন: ইসলামের দৃষ্টিতে উপার্জনের বিধান ও জবাবদিহিতা যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল ঝড় ও বন্যা, বিদ্যুৎহীন হাজার হাজার গ্রাহক

ককরোচ পার্টির ‘সংসদ চলো’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা ‘নীট’ (NEET) অনিয়মের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ সোমবার এই কর্মসূচি ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় দিল্লির সংসদ ভবন এলাকা। নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণ রাজপথে নেমে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, কাঁদানেগ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। উদ্ভূত পরিস্থিতিতে মধ্য দিল্লির বেশ কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার।

এদিন সকাল থেকেই ককরোচ জনতা পার্টির সমর্থকেরা দিল্লির সংসদ ভবনের দিকে পদযাত্রা শুরু করেন, যেখানে তখন বাদল অধিবেশন চলছিল। দিল্লি পুলিশ এই মিছিলের অনুমতি না দেওয়ায় এবং রাস্তাঘাটে ব্যারিকেড ও দাঙ্গা-নিয়ন্ত্রণকারী যানবাহন মোতায়েন করায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। যন্তর মন্তর, কনট প্লেস, রেল ভবন, শাস্ত্রী ভবন এবং জনপথের বিভিন্ন অংশে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবনের কাছাকাছি চরম সুরক্ষিত এলাকার একাধিক ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ককরোচ পার্টির পক্ষ থেকে সমর্থকদের শান্ত ও অহিংস থাকার আহ্বান জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পক্ষ থেকে বলা হয়, বিভিন্ন পয়েন্টে আটকে দেওয়া হলেও যেন সবাই শান্তি বজায় রাখেন। এদিকে নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন—রাজীব চক, জনপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ বন্ধ রাখা হয়। এর ফলে দিল্লির মেট্রো স্টেশনগুলোতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

এই আন্দোলনের অংশ হিসেবে ২১ দিন ধরে অনশনরত শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে গত শনিবার জোরপূর্বক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তিনি হাসপাতালেও অনশন অব্যাহত রেখেছেন। আজ ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা যখন সরকারের সঙ্গে আলোচনা করছিলেন, তখন দিল্লির যন্তর মন্তরে কেরালা হাউসের সামনে সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর ওপর পুলিশি হেনস্থার অভিযোগ উঠেছে। দলটির মুখপাত্র সৌরভ দাস সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এই অভিযোগ জানান।

সৌরভ দাস দুপুরের দিকে জানান, তারা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং পরবর্তীতে প্রতিনিধি দল স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি হলফনামা জমা দেয়। সরকারের পক্ষ থেকে আলোচনার আশ্বাস পাওয়ায় সোনাম ওয়াংচুক অপর আন্দোলনকারী অভিজিৎ দীপকেকে অনশন ভাঙার অনুরোধ জানান। সোনাম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর থেকেই অভিজিৎ অনশন করছিলেন। তবে সোনাম ওয়াংচুকের নিজের অনশন এখনও চলছে বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী গীতাঞ্জলি আংমো। কেরালা হাউসের সামনে সমবেত মানুষের উদ্দেশে গীতাঞ্জলি আংমো বলেন, ‘এই সরকার জনবিরোধী, এর বিরুদ্ধে প্রতিবাদ চলবে।’

সম্প্রতি ভারতের চিকিৎসাক্ষেত্রে ভর্তির পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের জেরে দেশজুড়ে ২১ জন ছাত্রছাত্রীর আত্মহত্যার খবর সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি, যাতে সংহতি জানিয়ে অনশনে বসেন সোনাম ওয়াংচুক।

দুপুর ১২টার দিকে ককরোচ জনতা পার্টির সহ-প্রতিষ্ঠাতা সৌরভ দাস এক্স-এ জানান, তারা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছেন।শেষ পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে হলফনামা জমা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা।আলোচনায় রাজি হওয়ায় সোনাম ওয়াংচুক অভিজিৎ দীপকেকে অন

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ককরোচ পার্টির ‘সংসদ চলো’ ঘিরে রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

আপডেট সময় : ০৪:৪৯:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬