ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬ বিশ্বকাপের সেরা তারকা ও স্মরণীয় মুহূর্তের তালিকা প্রকাশ দলীয় প্রতীকে হবে না স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি বিশ্বমঞ্চ কাঁপানো সাত অখ্যাত ফুটবল নায়কের গল্প ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাকিস্তান সফরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বগুড়ার প্রস্তাবিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: স্থান পরিবর্তন নিয়ে নতুন বিতর্ক জুলাইয়ের ১৯ দিনে ২৩ হাজার ৮৯৮ কোটি টাকার রেমিট্যান্স অর্জন ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাজার থেকে ৮ ধরনের পণ্য প্রত্যাহারের নির্দেশ দিল বিএসটিআই

স্পেনের বিশ্বকাপ জয়ে এরদোয়ানের আবেগঘন অভিনন্দন বার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মাঠে ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে স্পেন। লুইস দে লা ফুয়েন্তের শিষ্যদের এই ঐতিহাসিক জয়ে স্পেন ২০১০ সালের পর পুনরায় বিশ্বফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন করল। নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার রক্ষণভাগ স্প্যানিশদের একের পর এক আক্রমণ রুখে দিলেও অতিরিক্ত সময়ে আর শেষ রক্ষা হয়নি। ম্যাচের ১০৬ মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা জাদুকরী গোলটিই স্পেনের শিরোপা নিশ্চিত করে।

স্পেনের এই গৌরবময় অর্জনে বিশ্বজুড়ে অভিনন্দন বার্তা আসছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন বার্তার মাধ্যমে স্প্যানিশ দলকে অভিনন্দন জানিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট লিখেছেন, '২০২৬ ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়নশিপ অর্জনের জন্য আমি স্প্যানিশ জাতীয় দলকে আমার হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি আমার দেশ ও আমার জাতির পক্ষ থেকে আমার প্রিয় স্প্যানিশ জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং স্নেহ পাঠাচ্ছি।'

মেসির উত্তরসূরিদের কাঁদিয়ে পাওয়া এই জয় লুইস দে লা ফুয়েন্তের বর্তমান দলের কৌশলী ও অপ্রতিরোধ্য পারফরম্যান্সকে আবারও ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

স্পেনের বিশ্বকাপ জয়ে এরদোয়ানের আবেগঘন অভিনন্দন বার্তা

আপডেট সময় : ০৬:২২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬