ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ সৌদি আরবের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সৌদি আরব। দেশটির দাবি, ইরান আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশনের (ওআইসি) সনদসহ বিভিন্ন আন্তর্জাতিক নীতিমালা ধারাবাহিকভাবে লঙ্ঘন করে আসছে।

গত ১২ জুলাই রবিবার রাতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানের পাল্টা হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করে। এর আগে ওই স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানো হয়েছিল।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা এবং সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, জাতিসংঘ ও ওআইসি সনদ এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতির সম্পূর্ণ পরিপন্থী। রিয়াদের মতে, ইরানের এসব পদক্ষেপের কারণে সমুদ্রপথে নিরাপত্তা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাভাবিক প্রক্রিয়া গুরুতর হুমকির মুখে পড়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ সৌদি আরবের

আপডেট সময় : ০৬:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬