ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক প্রকাশ টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস সিরাজগঞ্জে পূজার কেনাকাটায় সরগরম মার্কেট ও ফুটপাত গুমানি নদীতে বৈঠার ছন্দে মাতল ঐতিহ্যবাহী নৌকা বাইচ অ্যাটলেটিকোর কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড মোদি শাসনের কি শেষ শুরু? রাজপথে উত্তাল ভারত মমতার বাসভবনের কাছে ছুরি নিয়ে হামলার চেষ্টা, আটক ১ সালমানের সঙ্গে হ্যান্ডশেকের পর ৭ দিন হাত ধোননি অভিনেত্রী চাঁদনী সাবিলা নূরের দাম্পত্যে ঝড়, ডিওপির সঙ্গে প্রেমের গুঞ্জন সৌদি আরবে হামলার জেরে দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে লাফ দিলেন যাত্রী

যখন সময় ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৫:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যখন সময় ডেস্ক রিপোর্ট:

ভারতে অবতরণের পর চলন্ত উড়োজাহাজের জরুরি দরজা খুলে লাফ দিয়েছেন এক যাত্রী, ভারতের চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের এই ঘটনা ঘিরে যাত্রী আচরণ ও বিমান নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

৩ মে রবিবার ভোরে এয়ার অ্যারাবিয়া একটি ফ্লাইট শারজাহ থেকে এসে অবতরণ করার পর ট্যাক্সি করার সময় এই ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানান, বিমানটি মূল রানওয়ে ছাড়িয়ে ধীরে ধীরে টার্মিনালের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ওই যাত্রী জরুরি এক্সিট খুলে ট্যাক্সি ওয়েতে লাফ দেন, তাৎক্ষণিক ভাবে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানেরও কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে, পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার পর পাইলট বিষয়টি গ্রাউন্ড কর্তৃপক্ষকে জানান, ফলে দ্রুত সাড়া দেয় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের কার্যক্রম সাময়িক ভাবে ব্যাহত হয়, প্রায় ১ ঘণ্টা প্রধান রানওয়ে বন্ধ রাখা হয় এবং এ সময় ফ্লাইট গুলো বিকল্প রানওয়েতে পরিচালনা করা হয়।

প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, ওই যাত্রী ফ্লাইট চলাকালে অসুস্থ বোধ করছিলেন এবং অবতরণের আগে বমিভাবের কথা জানিয়েছিলেন, তবে এই শারীরিক অবস্থাই ঘটনার কারণ কি না, তা এখনও নিশ্চিত নয়।

কিভাবে চলন্ত অবস্থায় জরুরি দরজা খোলা সম্ভব হলো এবং নিরাপত্তা প্রটোকল যথাযথ ভাবে মানা হয়েছিল কি না, এসব বিষয় খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে লাফ দিলেন যাত্রী

আপডেট সময় : ০৫:২৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬