ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে বিসিকের চাকরি মেলায় ৬৩৯টি পদের সুযোগ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন দুই মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ১৬ হাজার কোটি টাকা শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ইরান সংঘাত দ্রুত শেষ হবে, তেলের দাম কমবে: ট্রাম্প গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত: জয়সোয়াল সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা

দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম ও সময় জেনে নিন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনেকেই দিনের শুরুতে ওয়াশ রুমে ঢুকে ব্রাশ করাকে রুটিন হিসেবে মেনে চলেন। একইভাবে রাতে ঘুমানোর আগেও দাঁত ব্রাশ করা অনেকের অভ্যাস। তবে দাঁত ব্রাশ করার ক্ষেত্রে কিছু সাধারণ ভুল আমাদের অজান্তেই দাঁতের ক্ষতি করছে। নিয়মিত দুবার ব্রাশ করা প্রয়োজন, তবে প্রতিবার সর্বোচ্চ দুই মিনিট সময় ব্যয় করাই যথেষ্ট।

অনেকে খাওয়ার পরপরই দাঁত ব্রাশ করেন, যা একটি বড় ভুল। খাবারে থাকা অ্যাসিড দাঁতের আবরণে লেগে থাকে, আর খাওয়ার পরপরই ব্রাশ করলে সেই অ্যাসিড দাঁতের লেয়ারের ক্ষতি করে। তাই যেকোনো খাবার বা রাতের খাবারের অন্তত ২০ মিনিট পর, অথবা সম্ভব হলে ৪৫ মিনিট পর দাঁত ব্রাশ করা উচিত।

অনেকে দাঁত মাজার পরপরই মাউথ ওয়াশ ব্যবহার করেন, এটিও ভুল অভ্যাস। টুথপেস্টেই মাউথ ওয়াশের উপাদান থাকে, বিশেষ করে দামী টুথপেস্টগুলোতে। টুথপেস্টের ফ্লুরাইড দাঁতকে জীবাণুমুক্ত রাখতে সবচেয়ে বেশি কার্যকর। টুথপেস্টে প্রতি মিলিলিটারে ১৪৫০ ফ্লুরাইড পার্টিক্যাল থাকে, যেখানে মাউথ ওয়াশে থাকে মাত্র ২২০। ফলে টুথপেস্টের পর মাউথ ওয়াশ ব্যবহার করলে ভালো ফ্লুরাইডকে কম ফ্লুরাইড দিয়ে ধুয়ে ফেলা হয়। দাঁত ব্রাশ করার পর কুলি না করে কেবল থুতু ফেলে দেওয়াই উত্তম, যাতে ফ্লুরাইড দাঁতে বেশিক্ষণ অবস্থান করে সুরক্ষা দিতে পারে।

দীর্ঘদিনের ভুল অভ্যাসের কারণে অনেকে কুলি না করে থাকতে পারেন না। কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত অনেক ভুল ধারণা সাধারণ মানুষের মধ্যে প্রচলিত রয়েছে। একজন ভালো চিকিৎসক বিজ্ঞানভিত্তিক গবেষণার আলোকে যে পরামর্শ দেন, তা মেনে চলাই দাঁতের স্বাস্থ্যের জন্য শ্রেয়। মনে রাখতে হবে, মুখ আমাদের শরীরে জীবাণু প্রবেশের প্রধান পথ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম ও সময় জেনে নিন

আপডেট সময় : ১১:৩৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬