ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রংপুর মেডিকেল হাসপাতালের আইসিইউতে যুক্ত হচ্ছে আরও ১০ শয্যা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দ্রুত সময়ের মধ্যে আরও ১০টি শয্যা বৃদ্ধি করা হবে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। এছাড়া কেবিনে ভর্তি রোগীদের সঙ্গে থাকা একজন সঙ্গীর জন্য পৃথক বসার ব্যবস্থা করার বিষয়টিও তিনি নিশ্চিত করেন।

হাসপাতালের অস্ত্রোপচার কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞের সংকটের কারণে সবসময় অস্ত্রোপচার চালু রাখা সম্ভব হয় না। এই সমস্যা সমাধানে সার্বক্ষণিক অস্ত্রোপচার সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এছাড়া লাশবাহী অ্যাম্বুলেন্সের অনিয়ম দূর করতে সেগুলোকে তালিকাভুক্ত করা, কিলোমিটারভিত্তিক ভাড়ার চার্ট প্রণয়ন এবং চালানের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে মন্ত্রী জানান, পুরো হাসপাতালকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে এবং একটি পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হবে। রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে আগামী সাত দিনের মধ্যে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে হাসপাতালের দেওয়াল ভেঙে নতুন প্রবেশদ্বার নির্মাণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জলাবদ্ধতা নিরসনে রংপুর সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দালালচক্র নির্মূলের বিষয়ে তিনি জানান, আউটসোর্সিংয়ের মাধ্যমে অতিরিক্ত জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি হাসপাতালের প্রতিটি কর্মচারীকে পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকারের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগে বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে এবং জনবল সংকট নিরসনের মাধ্যমে সেবার মান উন্নত করা হবে।

সভা শেষে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন। সভায় উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ ও জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

রংপুর মেডিকেল হাসপাতালের আইসিইউতে যুক্ত হচ্ছে আরও ১০ শয্যা

আপডেট সময় : ০২:১৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬