ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন দাকোপে ঢাকী নদীর ভাঙনে বিলীন বেড়িবাঁধ, আতঙ্কে স্থানীয়রা ডেঙ্গুতে প্রাণহানি ৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১৯৩ জন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় নির্বাচন নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় সিএনজিচালক গ্রেপ্তার, রয়ে গেছে নানা প্রশ্ন জিবুতি উপকূলে নৌকাডুবি: ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জয়পুরহাটে বিজিবির অভিযানে ৭৬৮ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার চার মূল্যস্তরে ১২ দামে ৫৩ ব্র্যান্ডের সিগারেট, করের প্রভাব কমার শঙ্কা

জিবুতি উপকূলে নৌকাডুবি: ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) রোববার এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে ১৫টি শিশু রয়েছে এবং ১১৬ জনের বেশি যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনায় পড়া নৌকাটিতে তিন শতাধিক যাত্রী ছিলেন।

আইওএমের বিবৃতি অনুযায়ী, বেঁচে যাওয়া ব্যক্তিদের বর্ণনায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যবর্তী সময়ে জিবুতির পূর্ব উপকূলের গুহেরে এলাকার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই উপকূলটি এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালির বিপরীতে অবস্থিত। উদ্ধার হওয়া ৮০ জনের বেশি যাত্রী জানিয়েছেন, তারা সবাই ইথিওপিয়ার নাগরিক। তারা জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাত্রা করেছিলেন। বর্তমানে জিবুতির উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে।

জিবুতিতে আইওএমের মিশনপ্রধান আলেক্সান্দ্রে কোইসাক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সংস্থাটি ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা দিচ্ছে। কোইসাক বলেন, উন্নত জীবনের আশায় অভিবাসীরা এই পথে যাত্রা করতে গিয়ে যে চরম ঝুঁকির মুখে পড়েন, এই দুর্ঘটনা তারই একটি মর্মান্তিক উদাহরণ।

বাব আল-মান্দেব প্রণালির সরু অংশটি মাত্র ২০ কিলোমিটার বা ১২ দশমিক ৪ মাইল প্রশস্ত। আফ্রিকার হর্ন অঞ্চল থেকে ইয়েমেনে পৌঁছানোর জন্য এটি একটি পরিচিত পথ হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উপসাগরীয় দেশগুলোতে কাজের সন্ধানে প্রতি বছর বহু অভিবাসী এই পথ পাড়ি দেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পরেও অভিবাসীদের এই যাত্রা অব্যাহত রয়েছে।

আইওএমের তথ্যমতে, গত ১০ সেপ্টেম্বর থেকে ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারের বেশি অভিবাসীর আগমন নথিভুক্ত করা হয়েছে। গত বছর পাঁচ লাখেরও বেশি মানুষ এই পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেছেন, যাদের মধ্যে কমপক্ষে ৯০০ জনের মৃত্যু হয়েছে বা তারা নিখোঁজ রয়েছেন। এছাড়া জিবুতি এখন ইয়েমেন থেকে পালিয়ে আসা মানুষের জন্যও একটি আশ্রয়স্থল হিসেবে কাজ করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

জিবুতি উপকূলে নৌকাডুবি: ১৫ শিশুসহ ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬