মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকে মন দিলেন সামিরা মাহি
- আপডেট সময় : ১২:৪২:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি ব্যক্তিগত জীবনের প্রেমের সম্পর্কে নানা জটিলতা ও ঝামেলার কথা উল্লেখ করে রোবটের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রোবটের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘মানুষের প্রেমে যখন এত ঝামেলা, তখন রোবটের দিকেই একটু মন দেওয়া যাক।’
অভিনেত্রীর এই ছোট এবং রসাত্মক মন্তব্যটি মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে এবং তাদের মধ্যে বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে। তবে প্রেমের সম্পর্কের প্রসঙ্গ টেনে করা এই মন্তব্যটি তিনি নিছক মজার ছলে করেছেন, নাকি এর পেছনে অন্য কোনো ইঙ্গিত রয়েছে, তা তিনি স্পষ্ট করেননি। এছাড়া কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সম্পর্কের কথাও পোস্টে উল্লেখ করেননি এই অভিনেত্রী।
এদিকে মাহির ওই পোস্টের কমেন্ট বক্সে শুরু হয়েছে ভক্তদের মজার সব প্রতিক্রিয়া। অভিনেত্রীর কথার সঙ্গে সুর মিলিয়ে একজন লিখেছেন, ‘রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘রোবট ঠিক আছে অন্তত বেইমানি করবে না।’ নেটিজেনদের এমন সব মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ মজার এক আবহ তৈরি হয়েছে।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন সামিরা খান মাহি। মাঝেমধ্যেই নিজের নানা অনুভূতি, ভাবনা ও কাজের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। ২০১৪ সালে একটি রিয়ালিটি শোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করা মাহি পরবর্তীতে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন।





























