ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশ অশিক্ষিত ও চাঁদাবাজে ভরে গেছে: ক্ষুব্ধ সাদিয়া আয়মান এশিয়ান গেমসে চীনের একচেটিয়া দাপট, তলানিতে বাংলাদেশ সরকারকে ভূতে ধরেছে, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে: ইবি শিবির সেক্রেটারি সিরাজগঞ্জে গরু চুরি ঠেকাতে সড়কে বাঁশের ব্যারিকেড ও পুলিশের টহল কানেত্তির অনন্য সাহিত্যদর্শন ও কাফকার চিঠির অন্তরাল চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, মুচলেকায় মুক্তি ৩৫৫ জনের মিরপুরে রাড্ডায় তাণ্ডব: ওসি প্রত্যাহার, নির্দেশদাতারা অধরা যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, সরানো হলো ৮৫ পরিবার শরৎ কাল কবিতা ৩২ দলের অংশগ্রহণে বনানীতে সম্পন্ন হলো বাপাউবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট

চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ঘোষণা: সম্মানিত সাত লেখক-শিল্পী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক ও সতেরো শতকের রোমান্টিক কবি দোনাগাজীর স্মরণে প্রবর্তিত সাহিত্য পদক প্রদানের ঘোষণা দিয়েছে চর্যাপদ সাহিত্য একাডেমি। ২০১৯ সাল থেকে নিয়মিত এই পদক প্রদান করা হলেও এবার প্রতিষ্ঠানটি দুই বছরের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় একাডেমি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পদকপ্রাপ্ত সাত গুণী ব্যক্তির নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক আইনজীবী রফিকুজ্জামান রণি।

এর আগে চাঁদপুর শহরের একটি অভিজাত চাইনিজ রেস্তোরাঁয় একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপার সভাপতিত্বে জুড়ি বোর্ডের জরুরি বৈঠকে পদকপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, ২০২৫ সালের জন্য কবিতায় সোহরাব পাশা, কথাসাহিত্যে ইশরাত তানিয়া, শিশুসাহিত্যে স. ম. শামসুল আলম এবং সংগীতে রনক রায়হান পদক পাচ্ছেন। এছাড়া ২০২৬ সালের জন্য কবিতায় শিবলী মোকতাদির, চারুকলায় অমল সেনগুপ্ত ও লোক-গবেষণায় সৈয়দা আঁখি হককে এই পদকের জন্য মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা জানান, খুব দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেওয়া হবে এবং এর দায়িত্ব উদযাপন পরিষদকে দেওয়া হয়েছে। মহাপরিচালক রফিকুজ্জামান রণি কবি দোনাগাজীর সাহিত্যকর্মের কথা স্মরণ করে বলেন, বিখ্যাত প্রেমকাব্য ‘সয়ফুলমুলুক বদিউজ্জামাল’-এর রচয়িতা দোনাগাজী তার সৃজনশীলতার মাধ্যমে অমর হয়ে আছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক ঘোষণা: সম্মানিত সাত লেখক-শিল্পী

আপডেট সময় : ০৩:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬