ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী সুজান সারান্ডন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুজান সারান্ডন জানিয়েছেন, ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ার কারণে তিনি হলিউডে সিনেমার কাজ হারাচ্ছেন। ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা 'দ্য ইকো চেম্বার'-এর প্রচারে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

৭৯ বছর বয়সী এই অভিনেত্রী জানান, ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে চলচ্চিত্র অঙ্গনের অনেকে তাঁকে এড়িয়ে চলছেন। তিনি বলেন, 'আমার কয়েকটি সিনেমার কাজও সম্প্রতি কেড়ে নেওয়া হয়েছে। কিছু এজেন্সি এখনো মানুষকে বলছে, যেন আমাকে কাজে নেওয়া না হয়।' তবে এমন পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষের কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও কথা বলেছেন সারান্ডন। তাঁর মতে, ফিলিস্তিনের ইতিহাস এবং যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে ইহুদিবাদীদের সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের ধারণায় বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কী পরিমাণ অর্থ দেয়, সেটিও এখন অনেকের কাছে স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে ২০২৩ সালে ইসরায়েলে হামাসের হামলার এক মাস পর ফিলিস্তিনপন্থী সমাবেশে অংশ নিয়ে বক্তব্যের জেরে সারান্ডনকে বাদ দিয়েছিল ট্যালেন্ট এজেন্সি ইউটিএ। ওই সময় তাঁর একটি বক্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।

উল্লেখ্য যে, সারান্ডন 'ডেড ম্যান ওয়াকিং' সিনেমায় অভিনয়ের জন্য অস্কার জিতেছিলেন। এছাড়া 'দ্য রকি হরর পিকচার শো', 'বুল ডারহাম' ও 'থেলমা অ্যান্ড লুইজ'-এর মতো সিনেমায় অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন। ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত 'দ্য ইকো চেম্বার' সিনেমাটি পরিচালনা করেছেন আন্দ্রেয়া পাল্লাওরো। সিনেমাটিতে সারান্ডন একজন গায়িকার চরিত্রে অভিনয় করেছেন, যেখানে চরিত্রটি মাদকাসক্তি থেকে সেরে ওঠা এক সংগীত প্রযোজককে নিয়ে নতুন অ্যালবাম তৈরির উদ্যোগ নেয়। সিনেমাটি উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য প্রতিযোগিতা করছে, যার বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১২ সেপ্টেম্বর।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী সুজান সারান্ডন

আপডেট সময় : ০১:২১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬