ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানালেন কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ বাসযাত্রায় তুলনামূলক নিরাপদ যে সারির আসন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি: বিশ্বকবির স্মৃতিধন্য আঙিনায় এক ভ্রমণ রাঙামাটিতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩৫ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জন আটক মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রাখার দৃশ্যে ইরানে নাট্যদলের বিরুদ্ধে মামলা কোহলির রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দাপুটে জয় রোনালদোকে বেঞ্চে বসিয়ে নরওয়ের মাঠে জয় পেল পর্তুগাল দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি

নতুন সিনেমা ‘জীবন অপেরা’ নিয়ে আশাবাদী বিদ্যা সিনহা মিম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন জগতে দেড় যুগেরও বেশি সময় ধরে নিজেকে নানা চরিত্রে মেলে ধরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। বড় পর্দা থেকে বিজ্ঞাপনী বিশ্ব সবখানেই তার উজ্জ্বল উপস্থিতি। সবশেষ সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করে দর্শকদের প্রশংসায় ভাসেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার ভক্তদের জন্য নতুন সিনেমার খবর নিয়ে এলেন এই অভিনেত্রী।

মিমের নতুন এই সিনেমার নাম ‘জীবন অপেরা’। এটি পরিচালনা করেছেন আলভী আহমেদ। এই নির্মাতার নির্দেশনায় এবারই প্রথম রূপালী পর্দায় কাজ করলেন মিম। সিনেমাটির দৃশ্যধারণের কাজ ইতোমধ্যে পুরোপুরি শেষ হয়েছে। তবে এখনই নতুন সিনেমাটির গল্প, নিজের চরিত্র কিংবা মুক্তির দিনক্ষণ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে নারাজ মিম। রহস্য বজায় রেখে তিনি জানান, আলভী ভাইয়ের নির্দেশনায় আগে কখনো কাজ করা হয়নি, এবারই প্রথম। সিনেমার শুটিং শেষ হয়েছে। বাকি বিষয়গুলো এখনই বলতে পারছি না, সময় হলে পুরো টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে জানানো হবে।

কাজটি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে মিম আরও বলেন, এতটুকুই বলতে পারি, সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এখন শুধু দর্শককে দেখানোর অপেক্ষা।

উল্লেখ্য, কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে মিমের। পরবর্তীতে ছোট পর্দায় মিজানুর রহমান আরিয়ানের ‘ট্রাম্প কার্ড’ নাটকে অভিনয় করে তুমুল আলোচনায় আসেন। খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’ সিনেমায় দারুণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ অর্জন করেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। আর রায়হান রাফির ‘পরাণ’ সিনেমাটি তার ক্যারিয়ারে অন্যতম ব্যবসাসফল ও মাইলফলক কাজ হিসেবে বিবেচিত হয়। অভিনয়ের পাশাপাশি সাহিত্য ও বিজ্ঞাপনী জগতেও সক্রিয় মিম। ২০১২ বইমেলায় তার প্রথম গল্পগ্রন্থ ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’ এবং ২০১৩ সালে উপন্যাস ‘পূর্ণতা’ প্রকাশিত হয়। বর্তমানে দেশি-বিদেশি ১০টিরও বেশি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন জনপ্রিয় এই তারকা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নতুন সিনেমা ‘জীবন অপেরা’ নিয়ে আশাবাদী বিদ্যা সিনহা মিম

আপডেট সময় : ০৭:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬