ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারকে ভূতে ধরেছে, ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে: ইবি শিবির সেক্রেটারি সিরাজগঞ্জে গরু চুরি ঠেকাতে সড়কে বাঁশের ব্যারিকেড ও পুলিশের টহল কানেত্তির অনন্য সাহিত্যদর্শন ও কাফকার চিঠির অন্তরাল চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০, মুচলেকায় মুক্তি ৩৫৫ জনের মিরপুরে রাড্ডায় তাণ্ডব: ওসি প্রত্যাহার, নির্দেশদাতারা অধরা যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, সরানো হলো ৮৫ পরিবার শরৎ কাল কবিতা ৩২ দলের অংশগ্রহণে বনানীতে সম্পন্ন হলো বাপাউবো ব্যাডমিন্টন টুর্নামেন্ট কূটনীতির পাশাপাশি সামরিক হামলার জবাব দিতে প্রস্তুত ইরান চুয়াডাঙ্গায় ৩০০ ইয়াবাসহ ৭০ বছর বয়সী নারী মাদক কারবারি গ্রেফতার

শিল্প পরিচয় নিয়ে লজ্জিত হওয়া উচিত নয়: প্রভা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ার একজন শিল্পীকে খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা দেয়। এই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলা উচিত বলে মনে করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি অভিনয় ছেড়ে দেওয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তার এই অবস্থান স্পষ্ট করেছেন।

প্রভা বলেন, কথাগুলো অনেকের কাছে কঠিন বা বাজে শোনাতে পারে, তবুও তিনি বলছেন। তার মতে, শিল্প কোনো পাপ নয়, বরং এটি একটি পরিচয় ও সংস্কৃতি। তিনি উল্লেখ করেন, শিল্পের সঙ্গে জড়িত অনেকেই শিক্ষিত এবং সম্মান নিয়ে চলছেন, যারা তাদের এই পেশাকে আয়ের উৎস হিসেবে গ্রহণ করেছেন। কেউ যদি কোনো কারণে অভিনয় ছেড়ে দিতে চান, তবে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে, কিন্তু শিল্পের সঙ্গে জড়িত কাউকে ছোট করার অধিকার কারও নেই বলে মন্তব্য করেন তিনি।

প্রভা আরও বলেন, তিনি চান না অশিক্ষা বা সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ এই মাধ্যমে আসুক। যারা আসবেন, তাদের শিক্ষা, মূল্যবোধ এবং নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসা উচিত। একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয় বলে তিনি মনে করেন।

সম্প্রতি একজন অভিনেত্রী এবং এর আগে একজন অভিনেতা ধর্মে মনোযোগ দেওয়ার কারণে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই প্রসঙ্গেই প্রভা তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি, নিজের বিয়ে নিয়ে ছড়ানো ‘ভিত্তিহীন’ খবরের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা সাদিয়া জাহান প্রভা টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। তিনি সর্বশেষ একটি সিনেমার শুটিং করেছেন, যার কিছু কাজ এখনো বাকি রয়েছে এবং শিগগিরই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারেন বলে জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

শিল্প পরিচয় নিয়ে লজ্জিত হওয়া উচিত নয়: প্রভা

আপডেট সময় : ০১:৫৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬