ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারিগরি ত্রুটিতে স্থবির বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন কার্যক্রম দেশের বাজারে কমল সোনার দাম, নতুন দর কার্যকর চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিকট শব্দে ১৫-২০টি ককটেল বিস্ফোরণ কর্নেল ইউনিভার্সিটিতে মাদক খাইয়ে গণধর্ষণ: নতুন ফৌজদারি তদন্ত যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র প্যারিসের র‍্যাম্পে ঐশ্বরিয়ার গ্ল্যামারাস উপস্থিতি ও মুগ্ধতা ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন মোড়: আলোচনায় ‘রিসেট’ ও প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তনের আভাস মির্জাগঞ্জে সংস্কারের তিন মাসেই ফের চলাচলের অযোগ্য আঞ্চলিক সড়ক দুই দিন পর নওগাঁয় স্বাভাবিক হলো বাস চলাচল

ভারত যদি মা হয় তবে পাকিস্তান মাসি: সানি দেওল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:২২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন সিনেমা 'বাটওয়ারা ১৯৪৭'-এর প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে অভিনেতা সানি দেওল দুই দেশের সম্পর্কের মানবিক দিকটি তুলে ধরেছেন। প্রয়াত বাবা ধর্মেন্দ্রর একটি উক্তির প্রসঙ্গ টেনে সানি বলেন, 'ভারত যদি আমাদের মা হয়, তবে পাকিস্তান হলো মাসি।' তিনি মনে করেন, দেশভাগের আগের যৌথ ইতিহাস ও আত্মীয়তার টান এখনো দুই দেশের মানুষের মধ্যে গভীরভাবে বিদ্যমান।

রাজনীতি থেকে দূরে থাকার ইচ্ছা প্রকাশ করে সানি দেওল জানান, তিনি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না। তার মতে, একজন শিল্পী হিসেবে তাদের মূল কাজ হলো মানুষের আবেগের গল্প বলা এবং পর্দায় তা ফুটিয়ে তোলা। রাজনৈতিক বিতর্ক তৈরি করা বা তাতে জড়ানো তাদের উদ্দেশ্য নয় বলে তিনি উল্লেখ করেন।

সানি দেওলের এই আসন্ন সিনেমাটি আসগর ওয়াজাহাতের জনপ্রিয় নাটক 'জিস লাহোর নাই ভেখিয়া, ও জম্যাই নাই'-এর ওপর ভিত্তি করে নির্মিত। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমার গল্পে দেখা যায়, লাহোরে একটি হাভেলি বরাদ্দ পাওয়া মুসলিম পরিবারের সাথে সেখানে বসবাসরত এক হিন্দু বিধবা নারীর মানবিক টানাপোড়েন। সেই বৃদ্ধা নারী কোনোভাবেই তার ভিটেমাটি ছেড়ে যেতে রাজি হন না।

'বাটওয়ারা ১৯৪৭' সিনেমায় সানি দেওল ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রীতি জিনতা, শাবানা আজমি, আলী ফজল, করণ দেওল ও অভিমন্যু সিং। আগামী ১৪ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে বড় পর্দায় মুক্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ভারত যদি মা হয় তবে পাকিস্তান মাসি: সানি দেওল

আপডেট সময় : ০২:২২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬