ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা

না ফেরার দেশে প্রবীণ বলিউড অভিনেতা প্রদীপ সিং রাওয়াত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের প্রবীণ অভিনেতা প্রদীপ সিং রাওয়াত আর আমাদের মাঝে নেই। রক্তের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার ৭৪ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি।

ভারতীয় সংবাদমাধ্যমের কাছে সিদ্ধার্থ তিওয়ারি জানান, কিছুদিন আগেই ক্যানসার নতুন করে ফিরে এসেছিল। এই জটিলতায় আক্রান্ত হয়ে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রদীপ রাওয়াত। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান। তার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

প্রদীপ সিং রাওয়াতের জন্ম ১৯৫২ সালের ২১ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে। তার অভিনয়জীবনের শুরুটা হয়েছিল টেলিভিশনের পর্দায়। বিআর চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পান। পরবর্তী সময়ে বড় পর্দায় পা রেখে তিনি নিজেকে ভারতীয় সিনেমার অন্যতম শক্তিশালী খল অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

না ফেরার দেশে প্রবীণ বলিউড অভিনেতা প্রদীপ সিং রাওয়াত

আপডেট সময় : ০৭:০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬