ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ফেসবুক অনুসারীর সংখ্যায় সাকিবকে ছাড়িয়ে গেলেন পরীমনি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়েছেন। সোমবার (২৮ জুলাই) দুই তারকার ভেরিফায়েড ফেসবুক পেজের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, পরীমনির অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭০ লাখ। অন্যদিকে, সাকিব আল হাসানের ফেসবুক অনুসারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখ। এর ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে সাকিবকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে এসেছেন পরীমনি।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অনুসারী থাকা ব্যক্তিত্বদের তালিকায় শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। ক্রিকেটে অসাধারণ সাফল্য এবং মাঠের বাইরের ব্যাপক জনপ্রিয়তার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিশাল ভক্তগোষ্ঠী গড়ে উঠেছিল। তবে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সেই অবস্থানে পরিবর্তন এসেছে। গত বছরও দুই তারকার অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল এবং সময়ের সঙ্গে কখনো সাকিব, আবার কখনো পরীমনি এগিয়ে ছিলেন। তবে এবার ব্যবধান বেড়ে প্রায় এক মিলিয়নে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, পরীমনির ব্যক্তিজীবন, সিনেমা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং নিয়মিত ফেসবুক পোস্ট ভক্তদের মধ্যে নিয়মিত আলোচনার বিষয় হয়ে ওঠে। বিশেষ করে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি ব্যাপক সাড়া ফেলেছিল, যা তার অনুসারী বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। একদিকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার হিসেবে সাকিবের জনপ্রিয়তা অটুট থাকলেও, ফেসবুক অনুসারীর সংখ্যার এই প্রতিযোগিতায় এবার তিনি পরীমনির পেছনে রয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ফেসবুক অনুসারীর সংখ্যায় সাকিবকে ছাড়িয়ে গেলেন পরীমনি

আপডেট সময় : ১২:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬