ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বান্দরবানের দুর্গম পাহাড় থেকে নিখোঁজ স্কুলছাত্র রাতুল উদ্ধার জ্বালানি তেল থেকে ১০ বছরে সরকারের ঘরে ১ লাখ ৭৩ হাজার কোটি টাকা দেশের ৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্কসংকেত ফিলিস্তিন-ইসরায়েল শান্তির একমাত্র পথ দ্বি-রাষ্ট্র সমাধান: জাতিসংঘ মহাসচিব ১৬ দিন পর পাবনা-রাজবাড়ী নৌপথে ফেরি চলাচল শুরু কূটনৈতিক অবহেলায় জাতিসংঘের গুরুত্বপূর্ণ ‘পিফোরএম’ সামিটে অনুপস্থিত বাংলাদেশ মঙ্গলে ৫০০০ দিন পার করে নতুন উপত্যকায় নাসার কিউরিওসিটি লালমনিরহাট কারাগারে ধারণক্ষমতার তিন গুণ বন্দি, তীব্র স্বাস্থ্যঝুঁকি ইরানের বিমান চলাচলের ওপর সর্বাত্মক মার্কিন নিষেধাজ্ঞা সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও হিন্দু পরিবারের মেয়েদের অধিকার

নারীর ছদ্মবেশে জবিতে প্রবেশ, আটক যুবক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে বোরকা পরে নারীর ছদ্মবেশে প্রবেশের সময় এক যুবককে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আটকের পর তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটক দিয়ে প্রবেশের সময় ওই যুবককে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।

আটকের পর ওই যুবকের কাছে একটি আবাসিক হোটেলের কার্ড পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে ক্যাম্পাসে আসার কারণ ও নিজের পরিচয় সম্পর্কে তিনি অসংলগ্ন ও পরস্পরবিরোধী তথ্য দিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শুরুতে তিনি দাবি করেন যে শিক্ষার্থীদের বিরক্তি এড়াতে তিনি বোরকা পরেছেন। পরবর্তীতে তিনি আবার দাবি করেন, ভিক্টোরিয়া পার্ক এলাকায় নারীদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য তিনি ছদ্মবেশ নিয়েছেন।

জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগের দাবি করেন এবং নিজেকে একজন নেতার লোক বলেও পরিচয় দেন। এমনকি তাকে পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি সামনে আসলে তিনি যাত্রাবাড়ী থানার এক ওসিকে ফোন করার জন্য অনুরোধ জানান। তবে তার এই দাবিগুলোর সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ক্যাম্পাসে বোরকা পরে এক যুবকের প্রবেশের ঘটনাকে অস্বাভাবিক বলে মনে করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, আবাসিক হোটেলের কার্ডের রহস্য এবং জিজ্ঞাসাবাদে দেওয়া বিভিন্ন পরিচয়ের সত্যতা তদন্ত করে দেখা প্রয়োজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আজম খান জানান, তারা বিষয়টি অবগত হয়েছেন। ওই ব্যক্তি কী উদ্দেশ্যে ক্যাম্পাসে এসেছিলেন, তা ভালোভাবে যাচাই-বাছাই করা হচ্ছে এবং সত্যতা নিশ্চিত করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তিনি কোনো ধরনের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এসে থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রক্টর।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নারীর ছদ্মবেশে জবিতে প্রবেশ, আটক যুবক

আপডেট সময় : ০৪:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬