ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টুটগার্টকে ৫-১ গোলে হারিয়ে বুন্দেসলিগা জয় শুরু বায়ার্নের সময়মতো সঠিক চিকিৎসায় নিরাময় সম্ভব ছোঁয়াচে রোগ হাম চাপে পড়ে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিল নেপাল সরকার হামলা করে পার পাওয়ার দিন শেষ: ইরান ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা ট্রাম্পের পাঁচ ছাত্র সংসদের পরবর্তী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে কড়াকড়ি আরোপ করল ট্রাম্প প্রশাসন অতিরিক্ত চুল পড়ার পেছনে থাইরয়েড দায়ী কি না বুঝবেন যেভাবে নেপালের বন্যা ও ভূমিধসে প্রাণহানি: বাকৃবিতে মোমবাতি প্রজ্বালন ও সংহতি নেপালে বন্যায় মৃতদেহ সংরক্ষণে মর্গে জায়গা সংকট

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার সাফল্য, প্রথম জাকারিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে আয়োজিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী চার প্রতিযোগী অসাধারণ সাফল্য দেখিয়েছেন। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশ থেকে মোট ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। এই আয়োজনে বিজয়ীদের জন্য মোট এক কোটি সৌদি রিয়ালের বেশি পুরস্কার বরাদ্দ ছিল।

প্রতিযোগিতার চতুর্থ বিভাগে কোরআন মুখস্থ ও সুরের সাথে তিলাওয়াত করে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের মোহাম্মদ জাকারিয়া। এই সাফল্যের জন্য তিনি ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল পুরস্কার পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ ৮১ হাজার টাকা। এই বিভাগে লিবিয়ার হাম্মাম মুস্তফা আল–ওবাইদ জুরাইকান দ্বিতীয় এবং কিরগিজস্তানের মিরবেকভ মুসা তৃতীয় স্থান অধিকার করেছেন।

একই বিভাগে নারীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের রাবিতা বিনতে রমজান। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার রিয়াল, যার মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ ৩০ হাজার ২০০ টাকা। এই বিভাগে মিয়ানমারের থিন জি মুন প্রথম, ফিলিস্তিনের রুবা শাহির ইউসুফ ইউনুস দ্বিতীয়, ওমানের মাইসাম বিনতে আহমেদ বিন মোহাম্মদ বিন সারহান আল–হাবসিয়া চতুর্থ এবং ইন্দোনেশিয়ার ফাহিমা নাজাহা আল–শরিফা পঞ্চম হয়েছেন।

এদিকে নারীদের তৃতীয় বিভাগে সম্পূর্ণ কোরআন মুখস্থ ও শুদ্ধ তিলাওয়াতের জন্য বাংলাদেশের মাসফিরা বিনতে মাহমুদ তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ লাখ ৮০ হাজার রিয়াল বা ৫৮ লাখ ৩৪ হাজার ৪৮০ টাকা। এই বিভাগে আলজেরিয়ার সাফা ইমান বিন ইয়াহইয়া প্রথম হয়ে দুই লাখ রিয়াল এবং ঘানার জয়নাব আবদুর রহমান দ্বিতীয় হয়ে ১ লাখ ৯০ হাজার রিয়াল পেয়েছেন।

এছাড়া পুরুষদের তৃতীয় বিভাগে সম্পূর্ণ কোরআন হিফজ ও তিলাওয়াতের জন্য বাংলাদেশের শেখ মোহাম্মদ মাহমুদ আল–হাসান তৃতীয় স্থান অর্জন করে ১ লাখ ৮০ হাজার রিয়াল পুরস্কার পেয়েছেন। এই বিভাগে লিবিয়ার নাজি আতিয়াহ নাজি বিন সুলাইমান প্রথম এবং তিউনিসিয়ার মোহাম্মদ আল–হাদি আল–গারবি দ্বিতীয় স্থান লাভ করেছেন।

বিজয়ীদের মধ্যে মোট পুরস্কারের অর্থ এক কোটি সৌদি রিয়ালের বেশি।.২০২৭ সালের এসএসসি জানুয়ারির পরিবর্তে মার্চে নেওয়ার চিন্তাভাবনা.কোরআন মুখস্থ, শুদ্ধতা ও সুরের সঙ্গে তিলাওয়াতের চতুর্থ বিভাগে মোহাম্মদ জাকারিয়া প্রথম হয়ে ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৪৮ লাখ ৮১ হাজার টাকা) পুরস্কার পেয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার সাফল্য, প্রথম জাকারিয়া

আপডেট সময় : ০৬:১৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬