ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে অভিযাত্রী সংসদের নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার টাঙ্গাইলের চিকিৎসাসেবা জিম্মি স্বাচিপের দখলে, ব্যাহত জনস্বাস্থ্য আটঘরিয়ায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নোবিপ্রবির বাসচালককে মারধর ও লুকিং গ্লাস ভাঙচুর, গ্রেপ্তার ২ ওয়ানডেতে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি কলাপাড়ায় অন্তঃসত্ত্বার পেটে লাথি, নবজাতকের মৃত্যুর অভিযোগ বিগ বস বাংলার রান্নাঘরে নন্দিনী ও রাজবীরের তীব্র বাকবিতণ্ডা নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ, আহত ৩ নিয়োগপত্র না পাওয়ায় শাহবাগে প্রাথমিক শিক্ষক প্রার্থীদের বিক্ষোভ

১২ শিক্ষক থাকা সত্ত্বেও অকৃতকার্য মাদ্রাসার একমাত্র শিক্ষার্থী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার নাঙ্গলকোটের দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১২ জন শিক্ষক থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি থেকে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ওই মাদ্রাসা থেকে দুজন শিক্ষার্থী দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল। শেষ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করে কেবল একজন শিক্ষার্থী, যে কিনা অকৃতকার্য হয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. একরামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদ্রাসা থেকে দুইজন শিক্ষার্থীর দাখিল পরীক্ষার ফরম পূরণ করা হয়েছিল। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল একজন এবং সে অকৃতকার্য হয়েছে।

এ ধরনের ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্তসংখ্যক শিক্ষক থাকা সত্ত্বেও এমন ফলাফল অত্যন্ত হতাশাজনক। তারা ঘটনাটি তদন্ত করে শিক্ষার মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিষয়টির পরিপ্রেক্ষিতে নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুস বলেন, দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল এবং সে অকৃতকার্য হয়েছে। শিক্ষকদের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

১২ শিক্ষক থাকা সত্ত্বেও অকৃতকার্য মাদ্রাসার একমাত্র শিক্ষার্থী

আপডেট সময় : ০৪:৪৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬