ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখন নিয়ে লুকোচুরি ও উত্তেজনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৩৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবরই বামপন্থি রাজনীতির আঁতুড়ঘর এবং সাম্রাজ্যবাদবিরোধী ঐতিহ্যের ধারক হিসেবে পরিচিত। ক্যাম্পাসের দেওয়ালে ফ্যাসিবাদবিরোধী মনোভাবের প্রতিফলন দীর্ঘদিনের রীতি। তবে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকে হিন্দুত্ববাদী একটি ছাত্র সংগঠন এই ঐতিহ্য মুছে ফেলতে সক্রিয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিককালে বহিরাগত হামলা ও ছাত্র সংঘর্ষের ঘটনার পর থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘কিষেণজি স্যালুট’ বা ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’-র মতো স্লোগান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি এই ধরনের লেখাকে ‘আবর্জনা’ আখ্যা দিয়ে তা সাফ করার নির্দেশ দিয়েছিলেন। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাতারাতি দেওয়াল লিখন মুছে ফেলার কাজ শুরু করে।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে দেওয়াল লিখন মোছামুছির এক ধরনের লুকোচুরি খেলা শুরু হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে দেওয়াল পরিষ্কার করার ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে কার্ল মার্ক্সের উদ্ধৃতিসহ এসএফআইয়ের বিভিন্ন স্লোগান নতুন করে লেখা হয়েছে। সোমবারের ঘটনার পর মঙ্গলবার গভীর রাতে পুনরায় দেওয়াল লিখন মুছে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের অভিযোগ, রাতের অন্ধকারে পুলিশ ও কলকাতা পুরসভার লোক পরিচয় দিয়ে ক্যাম্পাসে ঢুকে এই কাজ করা হয়েছে। রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্টের (আরএসএফ) যাদবপুর ইউনিটের সেক্রেটারি ইন্দ্রানুজ রায় জানান, রাত সাড়ে ১২টার দিকে ৪ নম্বর গেট দিয়ে পুরসভার লোক ও পুলিশ ঢুকে দেওয়াল হোয়াইট ওয়াশ করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার সকালে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য সব পক্ষকে ক্যাম্পাসের সৌন্দর্য ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান। মত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দিলেও তিনি যত্রতত্র স্লোগান, গ্রাফিতি বা পোস্টার না লিখে নির্দিষ্ট স্থান ব্যবহারের পরামর্শ দেন। তবে এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এসএফআই। সংগঠনের নেতা অঞ্জিল দাস বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় সাম্রাজ্যবাদবিরোধী, তাই ক্যাম্পাসে ফ্যাসিবাদবিরোধী স্লোগান থাকাটাই স্বাভাবিক। তিনি আরএসএসবিরোধী স্লোগান মোছার নিন্দা করে হুঁশিয়ারি দেন যে, দেওয়াল লিখন মুছে ঐতিহ্য নষ্ট করা যাবে না এবং তারা পুনরায় একই ধরনের স্লোগান লেখা অব্যাহত রাখবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেওয়াল লিখন নিয়ে লুকোচুরি ও উত্তেজনা

আপডেট সময় : ১২:৩৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬