ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল ধানমন্ডিতে মারধরের ঘটনায় খালিদ হাসানের ১৫ দিনের কারাদণ্ড চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস শিক্ষা, জনপ্রশাসনসহ তিন সচিব পেলেন সিনিয়র সচিব পদমর্যাদা মাদারগঞ্জে শসার বাম্পার ফলন, ২ হাজার টন উৎপাদনের সম্ভাবনা: কৃষকের মুখে হাসি মাদারগঞ্জে শসার বাম্পার ফলন, ২ হাজার টন উৎপাদনের সম্ভাবনা সৌদিতে হামলার প্রভাবে ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, দায়িত্ব থেকে অব্যাহতি অসুস্থতার ভান করে মেকআপ মেখে ৫ চাকরি, প্রতারণায় অভিযুক্ত বাংলাদেশি

আজ প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এই উপলক্ষে দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে, যেখানে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফল ঘোষণা করবেন।

এর আগে গত বৃহস্পতিবার ফলাফল প্রকাশের কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করা হয়েছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ৮ জুলাই ফলাফল প্রস্তুত করা হলেও নির্ধারিত সময়ের আগেই ঢাকা বিভাগের নয়টি জেলার ফলাফল ওয়েব পোর্টালে আপলোড হয়ে যায়। পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স কর্মকর্তা মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চলতি বছর পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্যান্য জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে, যার মধ্যে ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ২০ শতাংশ কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তরা ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ক্যাটাগরিতে আর্থিক সুবিধা পাবেন।

ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকরা আইপিইএমআইএস (IPEMIS)-এর অনলাইন পোর্টালে ফলাফল দেখতে পারবেন। এছাড়া মোবাইল ফোনের এসএমএস (SMS) সেবার মাধ্যমেও বৃত্তির ফলাফল জানার সুযোগ থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

আজ প্রকাশিত হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

আপডেট সময় : ০২:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬