ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক মার্কেটিং সমবায় সমিতির নির্বাচন সম্পাদক পদে মোমবাতি মার্কা নিয়ে প্রচারণায় তুঙ্গে মোঃ শেখ ফরিদ উদ্দিন টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ইয়াবা জব্দ কুমিল্লায় লবণের চালানের আড়ালে ইয়াবা পাচারে ইয়াবা সহ আটক-৫ চট্টগ্রামে ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত লালমনিরহাটে ছোট শিশু ‎নন্দিনী হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হবে, ত্রাণমন্ত্রী আমজাদহাটে বজ্রপাতে প্রাণ হারালো ২ শিশুর লক্ষীপুরে ডাক্তার দেখাতে গিয়ে ছেলে সন্তান সহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ সোনাগাজীতে গাঁজা সহ আটক-১ আশুলিয়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

প্রাথমিক বিদ্যালয় নতুন নির্দেশনা নিয়ে কার্যক্রম

জান্নাতুল ফাহিমা তানহা নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানের বন্ধ কাটিয়ে উঠার পর এবার এলো ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন।

আগামী ২৩ মে শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা না-রাখা নিয়ে ২১ মে বৃহস্পতিবার দিনভর শিক্ষা প্রশাসনে আলোচনা চলে, অবশেষে বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত ১টি আদেশ জারি করা হয়েছে।

অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেনের সই করা ওই আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে, তবে এর আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার অফিস সমূহ যথারীতি খোলা থাকবে, এই প্রজ্ঞাপনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের ১ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এই আদেশের স্পষ্ট অর্থ হলো ২৩ মে শনিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে, সেদিন অন্যান্য দিনের মতোই ক্লাস ও নিয়মিত শিক্ষা কার্যক্রম চলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোজা ও ঈদের ছুটির কারণে ক্লাসের যে ঘাটতি তৈরি হয়েছিল, তা পূরণে আগেই ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাস নেয়ার সিদ্ধান্ত ছিল, সেই হিসাব অনুযায়ী ২৩ মে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা, ঈদের ছুটি সমন্বয় করতে সব সরকারি প্রতিষ্ঠান ২৩ মে শনিবার খোলা রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিন্তু জটিলতা তৈরি হয় প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল পরিবেশনের ১টি নির্দেশিকাকে কেন্দ্র করে, সেখানে ২২ মে থেকেই প্রাথমিকে খাবার বিতরণ বন্ধের কথা বলা হয়েছিল, যা পরোক্ষ ভাবে ২৩ মে শনিবার বিদ্যালয় বন্ধ থাকারই ইঙ্গিত দেয়, এই ২ বিপরীতমুখী নির্দেশনার কারণে ২৩ মেশনিবার আসলে বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ–তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হিমশিম খায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

কেন্দ্র থেকে কোনো স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় মাঠপর্যায়ের জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারাও শিক্ষকদের কোনো সঠিক তথ্য দিতে পারছিলেন না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রাথমিক বিদ্যালয় নতুন নির্দেশনা নিয়ে কার্যক্রম

আপডেট সময় : ০১:০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬