ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩ সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন

রংপুরে বিকাশ-বিজ্ঞানচিন্তা আঞ্চলিক বিজ্ঞান উৎসব শুরু

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৯:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

রংপুরে বিকাশ-বিজ্ঞানচিন্তা আঞ্চলিক বিজ্ঞান উৎসব শুরু

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

আজ (১২ সেপ্টেম্বর)শুক্রবার সকাল নয়টায় সেখানে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসবের রংপুর আঞ্চলিক পর্ব শুরু হয়েছে।

রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সকালেই শিক্ষার্থীর ভিড়। তারা দল বেঁধে আসছে। অনেকের সঙ্গে অভিভাবকও আছেন। শিক্ষার্থীদের চোখেমুখে উচ্ছ্বাস; বিজ্ঞানকে জয় করার সংকল্প তাঁদের।

জাতীয় সংগীতের পর জাতীয় পতাকা উত্তোলন করেন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ভেন্যুপ্রধান অধ্যাপক কে এম জালাল উদ্দীন আকবর। উৎসবের পতাকা উত্তোলন করেন বিকাশ লিমিটেডের ইভিপি ও রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান হুমায়ূন কবির ও বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার। পরে শিক্ষার্থীদের নিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা।

উৎসবের রংপুরেআঞ্চলিক পর্বে রংপুর বিভাগের আট জেলার নিম্ন মাধ্যমিক জেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৯০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এতে শিক্ষার্থীদের স্ন্যাকস পার্টনার হিসেবে আছে ড্যান ফুডস লিমিটেড।

শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক প্রজেক্ট নিয়ে এসেছে। তাদের উদ্ভাবিত প্রজেক্ট ঘুরে দেখছেন অতিথিরা। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা।

সকাল সাড়ে ১০টায় কলেজের অডিটরিয়ামে আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত আছেন পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ভেনু৵প্রধান অধ্যাপক কে এম জালাল উদ্দীন আকবর, বিকাশ লিমিটেডের ইভিপি ও রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান হূমায়ুন কবির, কিশোর আলোর নির্বাহী সম্পাদক আদনান মুকিত ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান।

পরে গান পরিবেশন ও বিজ্ঞান ম্যাজিক প্রদর্শন করা হবে।

এছাড়া আছে বিজ্ঞানবিষয়ক প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে নানা ধরনের কৌতূহলী প্রশ্নের উত্তর দেবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল প্রযুক্তি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, কারমাইকেল কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোরশেদ আহম্মদ খান, সরকারি বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক দুলাল সরকার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামানিক।

দুপুরে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে বিকাশ-বিজ্ঞানচিন্তা আঞ্চলিক বিজ্ঞান উৎসব শুরু

আপডেট সময় : ০৯:২৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫