ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের গানভর থেকে দেশে পৌঁছাল প্রথম এলএনজি কার্গো

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান গানভরের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই কার্গো বাংলাদেশে এসে পৌঁছেছে। 'এলএনজি জেনেভা' নামের জাহাজটি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১২ মিনিটে সামিটের এলএনজি টার্মিনালে নোঙর করে। এরপরই জাহাজটি থেকে গ্যাস খালাসের প্রক্রিয়া শুরু করা হয়। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, এই কার্গো থেকে মোট ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি খালাস করা হবে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে বিকল্প উৎস নিশ্চিত করার উদ্যোগ নেয় বাংলাদেশ। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের গানভরের সঙ্গে ১৩ বছর মেয়াদি একটি চুক্তি সই হয়। এই দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে বাংলাদেশ মোট ১১৭ কার্গো এলএনজি আমদানি করবে, যার মধ্যে চলতি বছরেই পাঁচটি কার্গো দেশে আসার কথা রয়েছে। সেই চুক্তির ধারাবাহিকতায় প্রথম চালানটি নিয়ে দেশে এলো এই কার্গো।

এদিকে ধারাবাহিকভাবে এলএনজি কার্গো আসায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। এর আগে গত ১৪ সেপ্টেম্বরও একটি এলএনজি কার্গো দেশে এসেছিল। পেট্রোবাংলা জানিয়েছে, চলতি সেপ্টেম্বর মাসে মোট নয়টি এলএনজি কার্গো দেশে আসার নিশ্চয়তা রয়েছে। এর মধ্যে ইতিমধ্যে পাঁচটি কার্গো পৌঁছে গেছে, যার মধ্যে আরামকোর দুটি, ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) ও পস্কোর একটি করে এবং সর্বশেষ ১৭ সেপ্টেম্বর গানভরের কার্গোটি যুক্ত হলো।

নির্ধারিত সূচি অনুযায়ী চলতি মাসেই আরও চারটি কার্গো দেশে আসার কথা রয়েছে। এর মধ্যে ১৮ সেপ্টেম্বর আরামকো, ২৩ সেপ্টেম্বর টোটালএনার্জি, ২৫ সেপ্টেম্বর আরামকো এবং ২৮ সেপ্টেম্বর গানভর থেকে আরও একটি কার্গো আসবে। পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর রাত ৮টায় জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ ছিল ২ হাজার ৬০৫ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ৬১২ মিলিয়ন ঘনফুট এবং আমদানি করা এলএনজি থেকে ৯৯৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের গানভর থেকে দেশে পৌঁছাল প্রথম এলএনজি কার্গো

আপডেট সময় : ১০:২৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬