ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপর্যয়ের মুখে সিলেটের প্রকৃতি: প্রয়োজন দায়িত্বশীল পর্যটন ব্যবস্থাপনা কুবি সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা: কঠোর ব্যবস্থার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের ইরাকে বন্ধ হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন জোটের সদর দপ্তর জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক যশোরে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার ও বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ জবিতে ককটেল বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া লিটন নায়েব হত্যা: আসামিদের ফাঁসির দাবিতে দৌলতখানে মানববন্ধন নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ

বৈদেশিক লেনদেনে নতুন ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক আনল বাংলাদেশ ব্যাংক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে একটি নতুন ব্যাংক-ইন্টারমিডিয়েটেড ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নতুন এই কাঠামোর আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানকারীদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বহির্মুখী বা আউটওয়ার্ড রেমিট্যান্স সেবা পরিচালনা করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারীদের সম্মিলিতভাবে 'ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার' বা সিডিপিএসপি হিসেবে অভিহিত করা হয়েছে। এই নতুন ব্যবস্থার অধীনে 'ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট' (ডিভিএ) চালু করা হবে, যা ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত-মূল্যের অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে। প্রতিটি ডিভিএ সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালিত একটি মাস্টার ডিভিএ-এর নিয়ন্ত্রণে থাকবে।

ডিভিএ ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, সরকারি সফরসহ বিভিন্ন ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করা সম্ভব হবে। এছাড়া সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি সেবা, ভিসা ফি, হোটেল বুকিং এবং অন্যান্য অনুমোদিত সেবা খাতে অর্থ পরিশোধের সুযোগ থাকবে। ব্যবহারকারীরা নির্ধারিত সীমার মধ্যে অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মেও এই অ্যাকাউন্ট ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রিটেনশন কোটা এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের স্থিতির বিপরীতেও এই সুবিধা গ্রহণ করা যাবে। তবে এই সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে।

খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আনুষ্ঠানিক আর্থিক খাতের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করবে। এতদিন ব্যাংকগুলো মূলত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কেবল ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নতুন এই ফ্রেমওয়ার্ক কার্যকর হলে বৈদেশিক ডিজিটাল লেনদেনের পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বৈদেশিক লেনদেনে নতুন ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক আনল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০১:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬