ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

টানা চতুর্থবার ইউরোমানির সেরা ইএসজি ব্যাংক প্রাইম ব্যাংক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) নীতিমালার সফল বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য টানা চতুর্থবারের মতো ব্যাংকটি এই মর্যাদা লাভ করল।

প্রাইম ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বশীল ব্যাংকিং, টেকসই অর্থায়ন, শক্তিশালী সুশাসন এবং ব্যবসায়িক কার্যক্রমে ইএসজি নীতিমালার কার্যকর প্রয়োগের ওপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ব্যাংকটির দীর্ঘমেয়াদি কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা এবং অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্তে জাতীয় ও আন্তর্জাতিক টেকসই উন্নয়নের অগ্রাধিকারকে গুরুত্ব দেওয়ার ফলেই এই ধারাবাহিক অর্জন সম্ভব হয়েছে।

টেকসই অর্থায়নের অংশ হিসেবে প্রাইম ব্যাংক নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব উৎপাদন এবং রূপান্তরমুখী বিভিন্ন সবুজ প্রকল্পে অর্থায়ন অব্যাহত রেখেছে। পাশাপাশি কৃষি খাত, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই), নারী উদ্যোক্তা এবং অনগ্রসর জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রসঙ্গে প্রাইম ব্যাংক পিএলসির সিইও ফয়সাল রহমান বলেন, টানা চতুর্থবারের মতো ইউরোমানির এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এটি টেকসই অর্থায়ন ও দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। তিনি আরও জানান, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টা ও আস্থাই এই অগ্রযাত্রাকে শক্তিশালী করেছে। দায়িত্বশীল প্রবৃদ্ধিতে অর্থায়নের মাধ্যমে একটি সবুজ, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে ব্যাংকটি তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

টানা চতুর্থবার ইউরোমানির সেরা ইএসজি ব্যাংক প্রাইম ব্যাংক

আপডেট সময় : ০৬:২৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬