ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিসি নিয়োগের প্রতিবাদে সায়েন্সল্যাবে ডিসিইউ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে রুশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট নাজিবুল্লাহর উত্থান ও নির্মম হত্যাকাণ্ডের ইতিহাস পিটিআইয়ের ইসলামাবাদ লংমার্চ: কৌশলগত অনিশ্চয়তা ও নেতৃত্বের বিভক্তি কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ও তুরস্কের আলোচনা তাড়াশে গরু চুরি ঠেকাতে বাঁশকল চেকপোস্ট, পরিদর্শনে পুলিশ সুপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার শিক্ষার্থীর জন্য ক্যাফেটেরিয়া মাত্র একটি, আসন ৬০টি জামালগঞ্জে ৪ স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জাতীয় স্বার্থেই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের ডাক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কমিশন বৃদ্ধির দাবি আদায়ে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়নগরে নিজেদের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায়।

সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসলেও তা কার্যকর না হওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। তবে সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেন। তাদের দাবি, বর্তমান কমিশন বাড়িয়ে প্রতি ঘনমিটারে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। যদি এই দাবি পূরণ না হয়, তবে আগামী ২৩ আগস্ট থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান, সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর কমিশন প্রতি ঘনমিটারে ৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে অস্বাভাবিক মূল্যস্ফীতি, যন্ত্রাংশের দাম বৃদ্ধি, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং ব্যাংক গ্যারান্টি ও ইজারা ফি বেড়ে যাওয়ায় এই খাতের ব্যবসায়ীরা চরম সংকটের মুখে পড়েছেন। বর্তমান বাস্তবতার সঙ্গে সংগতি রেখে কমিশন পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সিএনজি স্টেশন বন্ধের ডাক

আপডেট সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬