ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯ লাখ টাকায় আপসের দাবি: গাড়িচাপায় নিহত শ্রমিকের ন্যায়বিচার কি অধরা? বিমান বাহিনীর ১৩২তম জেসিএসসি কোর্সের সনদপত্র বিতরণ করলেন বিমান বাহিনী প্রধান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন আরিফ হরমুজ প্রণালি খুলে দিতে জাতিসংঘে ৮০ দেশের যৌথ আহ্বান ব্যালন ডি’অর ২০২৬: রদ্রির পছন্দের ৬ নাম, নেই মেসি-এমবাপ্পে মাদক নিয়ন্ত্রণে ছাড় নয়, জনগণের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ও ঘুরে দাঁড়ানোর পেছনের গল্প বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পেলো ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

ভোরের ভারি বৃষ্টিতে স্থবির রাজধানী, বিভিন্ন এলাকা তলিয়ে জনদুর্ভোগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:২৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা বাতাসসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। বজ্রসহ এই ভারি বর্ষণ অব্যাহত থাকায় নগরীর নিচু এলাকাগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রামপুরাসহ রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

জলাবদ্ধতার কবলে পড়া এলাকাগুলোর মধ্যে রয়েছে মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, তালতলা, মতিঝিল, মালিবাগ, আরামবাগ, গুলিস্তান ও পল্টন। কোথাও কোথাও পানি জমে হাঁটু থেকে কোমর সমান উচ্চতায় পৌঁছেছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে মানিকনগরের ব্যবসায়িক এলাকার অনেক দোকানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। মালিবাগে প্রধান সড়ক ছাপিয়ে ফুটপাত ও বিভিন্ন দোকানে পানি ঢুকে পড়ে।

রাস্তায় পানি জমে থাকায় রিকশা ও গণপরিবহন চলাচলে বিঘ্ন ঘটছে। অনেক যাত্রী দীর্ঘ সময় অপেক্ষা করেও যানবাহন পাচ্ছেন না। মতিঝিলের রিকশাচালক মোতালেব হোসেন জানান, পানির উচ্চতা বেশি হওয়ায় প্যাডেল মারা কঠিন হয়ে পড়ছে, এছাড়া সড়কের গর্তগুলোও পানির নিচে থাকায় ঝুঁকি বাড়ছে। গোড়ান এলাকার বাসিন্দা মো. সোহাগ জানান, এক ঘণ্টা অপেক্ষা করেও রিকশা পাননি, পেলেও ভাড়া স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি চাওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা এই জলাবদ্ধতার জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবকে দায়ী করেছেন। গোড়ান রোডের বাসিন্দা তানজিল হোসেন বলেন, ছোটবেলা থেকেই তিনি এলাকায় জলাবদ্ধতা দেখে আসছেন। বড় পাইপ বসানো হলেও সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না, ফলে প্লাস্টিক ও পলিথিন জমে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। আব্দুল মালেক নামের আরেক বাসিন্দা অভিযোগ করেন, নতুন ড্রেন নির্মাণ করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে এবং ডাস্টবিনের বর্জ্য পাইপলাইনে জমে থাকায় সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ভোরের ভারি বৃষ্টিতে স্থবির রাজধানী, বিভিন্ন এলাকা তলিয়ে জনদুর্ভোগ

আপডেট সময় : ১০:২৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬