ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব কমিটি পুনর্গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার

বনশ্রীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মাইলস্টোন কলেজের শিক্ষিকার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৩০। রাজধানীর ব্যস্ত সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের এক শিক্ষিকা। বুধবার রাতে বনশ্রী এলাকায় রমজান পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত ৮টার দিকে খিলগাঁওয়ের বনশ্রী ফরাজী হাসপাতালের সামনে। সে সময় মোটরসাইকেলযোগে গন্তব্যে যাওয়ার পথে রমজান পরিবহনের বাসটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খিলগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার এসআই ওনয় জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই রমজান পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। বর্তমানে শিক্ষিকার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাসফিয়া আহমেদ তিশার বাবার নাম মো. শফিউদ্দিন আহমেদ। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়ার ৫৮/সি নম্বর বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বনশ্রীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মাইলস্টোন কলেজের শিক্ষিকার

আপডেট সময় : ০২:১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬