ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

পিংক বাসে এসি না থাকায় আক্ষেপ নারী চালকের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারীদের যাতায়াত নিরাপদ ও আরামদায়ক করতে গত মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘পিংক বাস’ সার্ভিসের উদ্বোধন করা হয়। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশেষ সেবা চালু করা হয়েছে। তবে উদ্বোধনের পরদিন বুধবার (১৯ আগস্ট) পিংক বাস সার্ভিসের এক নারী চালক গণমাধ্যমের কাছে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে আক্ষেপ প্রকাশ করেন। তিনি জানান, প্রচণ্ড গরমের মধ্যে এসি ছাড়া বাস চালানো বেশ কঠিন। তিনি বলেন, ‘প্রচণ্ড গরমে রাস্তায় এসি বাস ছাড়া চালানো সম্ভব নয়। অটোগাড়ি হলে ভালো হয়।’ পেশাগত অভিজ্ঞতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অভিজ্ঞতা কী, আমরা তো পেশাদার চালক। গাড়ি চালাতে পারি এই তো।’

প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে মোট ১০টি বাস এই সেবায় যুক্ত হয়েছে। এছাড়া ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস চলাচল করবে। মতিঝিল বাস ডিপোর অধীনে নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলাচল করবে। একই ডিপোর অধীনে তালতলা-মতিঝিল রুটে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল পর্যন্ত সেবা পাওয়া যাবে।

যাত্রাবাড়ী বাস ডিপোর আওতায় ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও রুটে একটি বাস চলবে। এ পথে বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত যাত্রী পরিবহন করা হবে। কল্যাণপুর বাস ডিপোর অধীনে মিরপুর-১০ থেকে মতিঝিল রুটে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে বাস চলাচল করবে।

মিরপুর বাস ডিপোর অধীনে দুটি রুটে সেবা পাওয়া যাবে। এর মধ্যে মিরপুর-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। অন্যটি মিরপুর-১২ থেকে মতিঝিল রুটে মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল পৌঁছাবে। এছাড়া মোহাম্মদপুর-মতিঝিল রুটে মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে বাস চলাচল করবে। জোয়ারসাহারা ডিপোর অধীনে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে। গাজীপুর বাস ডিপোর অধীনে গাজীপুর-বিমানবন্দর রুটে শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বাস চলাচল করবে।

ঢাকার বাইরে বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে। চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার দিয়ে চলাচল করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

পিংক বাসে এসি না থাকায় আক্ষেপ নারী চালকের

আপডেট সময় : ০৪:১৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬