ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন গান ও দ্বিতীয় সিনেমা নিয়ে ফিরছেন কুসুম শিকদার এলপিজির বাজারে সংকট ও বাড়তি দাম, সিলিন্ডারপ্রতি গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা গরম ও ঘূর্ণির চ্যালেঞ্জ এড়িয়ে আফগানদের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ ৩৫ রুপি বেতনে পোস্টার আঁকা নানা পাটেকার আর নেই লাকসামে রেলগেটের পাশে হোটেলে ঢুকল লরি, ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক বাগেরহাটের উন্নয়নে ব্যবসায়ী ও সব মহলের সমন্বয়ের তাগিদ গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর

রাজধানীতে চিকিৎসকের ওপর হামলা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর শান্তিনগরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সংঘটিত এই হামলার ঘটনায় চিকিৎসক সমাজ তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে।

এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন চিকিৎসক, শিক্ষক এবং স্বাস্থ্যসেবায় নিবেদিত প্রাণ ব্যক্তির ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত রোগীদের সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। চিকিৎসকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, এটি দেশের চিকিৎসা ব্যবস্থা ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিবেশের ওপরও আঘাত।

নেতৃবৃন্দ আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা বাধাগ্রস্ত হবে। তাই স্বাস্থ্যসেবার স্বার্থে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকসহ সব ধরনের স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কোনো অবস্থাতেই চিকিৎসকের ওপর হামলা, হুমকি কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তারা হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। একই সাথে দেশের সব হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে চিকিৎসকের ওপর হামলা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট সময় : ১১:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬