ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নওগাঁ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা বাংলাদেশ শূন্য রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নিল আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল তেজগাঁও দারুস সালামে ইয়াবা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

রাঙ্গুনিয়ায় ২১ভরি স্বর্ণালংকার ও মোবাইলসহ ৩ চোর গ্রেপ্তার

মুবিন বিন সোলাইমান, চট্টগ্রাম :
  • আপডেট সময় : ১০:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ২৭৭ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় ২১ভরি স্বর্ণালংকার ও মোবাইলসহ ৩ চোর গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রবাসীর চুরি হয়ে যাওয়া ২১ভরি অধিক স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে সংগবদ্ধ ৩ চোরকে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে গত ২৫ মে চুরি হওয়ার বিষয়ে একটি অভিযোগ করেন উপজেলার শিলক ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ তিনজনকে চট্টগ্রাম নগর হতে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এসব চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামি হতে ৩টি মোবাইল ট্যাব, ২টি এন্ড্রয়েট স্মার্ট ফোন, নগদ ২ হাজার ২শত টাকা, বিদেশী ভিসা সংক্রান্ত আই.ডি কার্ড, ১টি স্বর্ণের বারসহ ২১ ভরির অধিক স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ড রাবার ড্যাম এলাকার শাহ আলমের ছেলে মোঃ রবিউল হোসেন প্রকাশ নয়ন(২১), একই এলাকার নবীর হোসেনের ছেলে সোহেল হোসেন(১৯) ও ২নং ওয়ার্ডের মরমের মুখ এলাকার মোঃ বাঁচা মিয়ার ছেলে মোঃ মিজান হোসেন(২০)।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম বলেন, গ্রেপ্তার ৩ জনকে গত শুক্রবার (২৬ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

রাঙ্গুনিয়ায় ২১ভরি স্বর্ণালংকার ও মোবাইলসহ ৩ চোর গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩