সংবাদ শিরোনাম :
ফুলগাজী আমজাদ হাটে ভারতীয় মদকসহ মাদকব্যবসী আটক
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টারঃ
- আপডেট সময় : ০৫:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
ফেনী জেলার ফুলগাজী উপজেলা আমজাদ হাটে মাদকবিরোধী অভিযানে এক জনকে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ।
১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে শনিরহাট এলাকায় অভিযান চালিয়ে রিপন (২৫) নামে একজন মাদকব্যবসায়ীকে আটক করা হয়, এসময় তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
মাদকসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান।




























