ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নওগাঁ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার নতুন স্বপ্ন, নতুন উদ্যম, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক ও আদর্শ আমজাদ হাট ইউনিয়ন গড়ার প্রত্যয়ে রাজধানীতে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে নতুন পরিকল্পনা

ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড: ১০ হাজার টাকা অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ২৬৪ বার পড়া হয়েছে

ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড: ১০ হাজার টাকা অর্থদণ্ড

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর।

আজ (৩ সেপ্টেম্বর) বুধবার দুপুরে লালমনিরহাটে রজনী কান্ত অধিকারী (৩৫) নামের
১ জন মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। আসামির উপস্থিতিতে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত রজনী কান্ত অধিকারী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের উত্তর জাওরানী এলাকার অতুল অধিকারীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৯ আগস্ট বিকেলে রংপুর র‍্যাব-১৩-এর একটি দল হাতীবান্ধা উপজেলার পূর্ব কদমা গ্রামে অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিলসহ রজনী কান্ত অধিকারীকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় রজনীর বিরুদ্ধে একটি মামলা করে র‍্যাব।

মামলায় পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে রজনীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আজ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় রজনী কান্ত অধিকারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) কে এম হুমায়ুন রেজা স্বপন জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে এই মামলা চলমান ছিল। আদালত আজ দীর্ঘ শুনানি শেষে রজনী কান্ত অধিকারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড: ১০ হাজার টাকা অর্থদণ্ড

আপডেট সময় : ০৭:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫