ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির নিউইয়র্কের টাইমস স্কোয়ারে প্রবাসী বাঙালির জমজমাট দুর্গোৎসব

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, পাচার থেকে উদ্ধার হওয়া নারী ও পুরুষ সারভাইভারদের টেকসই পুনর্বাসন এবং তাদের জন্য প্রয়োজনীয় সেবার মান বৃদ্ধির লক্ষ্যে একটি অংশীজন সমন্বয় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে নরসিংদীর অরবিট রেস্তোরাঁ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে এবং সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে ‘আশ্বাস’ প্রকল্পের আওতায় এই কর্মশালাটি সম্পন্ন হয়। এতে সহযোগিতা করেছে উইনরক ইন্টারন্যাশনাল। কর্মশালাটির সঞ্চালনায় ছিলেন ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আশ্বাস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আতাউর রহমান সরকার এবং কেস ম্যানেজার–সোশ্যাল সার্ভিস রিয়েনা হক নিঝু।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা, সামাজিক সংগঠন এবং সারভাইভারদের প্রতিনিধি ও অন্যান্য অংশীজনসহ মোট ২০ জন অংশগ্রহণ করেন। কর্মশালায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনের ক্ষেত্রে মনোসামাজিক সহায়তা, কাউন্সেলিং, আইনগত সহায়তা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সারভাইভারদের প্রয়োজন অনুযায়ী সমন্বিত সেবা প্রদানের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর রেফারেল ম্যাকানিজম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

যুব উন্নয়ন অধিদপ্তর, নরসিংদীর সহকারী পরিচালক সুব্রত কর জানান, সারভাইভারদের দক্ষতা প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে এবং পোল্ট্রি খামারের সঙ্গে যুক্তদের বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সহযোগিতা করা হবে। এছাড়া কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্যবিষয়ক সেশন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। শিপলো স্পিনিং মিলসের এইচআর ম্যানেজার দক্ষ ৪ জন সারভাইভারকে ইলেকট্রিশিয়ান পদে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ম্যানপাওয়ার সার্ভে অফিসার হারুনুর রশিদ সিকদার সারভাইভারদের ক্ষতিপূরণ প্রাপ্তিতে সহায়তা এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক সেশনে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। কর্মসংস্থান ব্যাংকের ম্যানেজার পিয়ারুল হাসান আশ্বাস প্রকল্পের উদ্যোক্তাদের ঋণ সুবিধা সহজীকরণের বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা আশ্বাস প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও সারভাইভারদের সেবা অব্যাহত রাখতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি স্থায়ী প্ল্যাটফর্ম গঠনের পরামর্শ দেন। কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্টের লিগ্যাল এইড আইনজীবী শিরিন সুলতানা মৌ, গ্রাম আদালতের কোঅর্ডিনেটর মনি আক্তার, রায়পুরা প্রবাসবন্ধু ফোরামের সাধারণ সম্পাদক এসএম শরীফ মিয়া এবং নারী উদ্যোক্তা সালমা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা

আপডেট সময় : ০৫:৪৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬