ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুল করে নাটোর স্টেশনে নেমে ল্যাপটপ ও ক্যামেরা হারালেন জার্মান পর্যটক যশোরে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, পাঁচ দিনেও অধরা আসামিরা রাঙ্গামাটিতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সবার কল্যাণে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কটিয়াদীতে ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে গণপিটুনি, উদ্ধার শিশু ঢাকা-৫ আসনের উন্নয়নে ৭৮৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১৮শ কোটি টাকার প্রকল্পে বিএনপির আনন্দ র‍্যালি সাহিত্যে নোবেল জয়ের দৌড়ে এগিয়ে অ্যান কারসন ও কান শুয়ে জ্বালানি সংকটে বন্ধ দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং

শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ ও রাতভর পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর এলাকার বাসিন্দা দুলাল মিয়া (৩১), হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা ও শ্রীমঙ্গলের মিশন রোডের ভাড়াটিয়া মো. জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬) এবং একই উপজেলার রিটি গ্রামের বাসিন্দা ও শ্রীমঙ্গলের সোনার বাংলা রোডের ভাড়াটিয়া আল আমিন ইসলাম (২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোড এলাকায় কাজ শেষে বাড়ি ফেরার পথে কিশোরীটিকে সিএনজিচালিত অটোরিকশায় করে আসা অভিযুক্তরা গতিরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তাকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইছবপুর এলাকায় দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরদিন রবিবার সকাল ৭টা পর্যন্ত আসামিরা তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এরপর ২৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীমঙ্গল রেলস্টেশনে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা খবর পেয়ে রেলস্টেশন থেকে কিশোরীকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে কিশোরীটি হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, মামলা দায়েরের পর ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬