ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইশরাকের পদত্যাগের পরপরই ঘুণ্টিঘরে যৌথ মাদক অভিযান, আটক একাধিক সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী মণিপুরে নতুন করে সহিংসতা, পৃথক ঘটনায় নিহত ৪ সহিংসতা ও লুটপাটের জেরে ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি আনভীর স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধিদল অ্যান কারসনের প্রবন্ধ: পৃষ্ঠারা যখন প্রেম করে নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯, আহত অন্তত ২০ টাইগার শ্রফের ওপর হামলা: তারকাদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে নতুন উদ্বেগ যশোরে পূজা দেখে ফেরার পথে নসিমন চাপায় দুই শিশুর মৃত্যু সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ড কার্যকর, টিভিতে দেখে জানল পরিবার

পাবনায় ড্যাবের মশাল মিছিল: নৈরাজ্যের প্রতিবাদে সরব চিকিৎসকরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩০:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় মশাল মিছিল করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে ড্যাব নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা হাতে মশাল নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান। তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। তাই নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

পাবনায় ড্যাবের মশাল মিছিল: নৈরাজ্যের প্রতিবাদে সরব চিকিৎসকরা

আপডেট সময় : ০৭:৩০:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬