ঢাকা ০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

২০২৯ সালের মাঝামাঝি চালু হবে ঢাকা-সিলেট ৬ লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়ক ২০২৯ সালের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সিলেটে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের কুশিয়ারা কনভেনশন হলে আয়োজিত সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মহাসড়ক প্রকল্পের অগ্রগতি নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিগত সরকারের আমলে এই ছয় লেনের পরিকল্পনা করা হলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি হয়নি। বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন এই প্রকল্পের কাজ মাত্র ৭ থেকে ৮ শতাংশ সম্পন্ন হয়েছিল, এমনকি জমিও অধিগ্রহণ করা সম্ভব হয়নি। তবে বর্তমানে ভূমি অধিগ্রহণসহ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করা যাচ্ছে, ২০২৯ সালের মাঝামাঝি নাগাদ এই সড়কের কাজ পুরোপুরি শেষ হবে।

সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র চালুর বিষয়ে মন্ত্রী জানান, এ বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার সঙ্গে তাঁর কথা হয়েছে। মূলত স্থানীয় তরুণদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতে যুক্ত করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সিলেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, এজন্য যোগাযোগব্যবস্থা, তথ্যপ্রযুক্তি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অত্যন্ত জরুরি। তিনি জানান, দক্ষিণ সুরমায় নতুন বিসিক শিল্পনগরী এলাকার কাছে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের একটি অংশকে চার লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি সিলেট নগরীকে বিনিয়োগ, ব্যবসা ও পর্যটনের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে উন্নত প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলোতে ফেস রিকগনিশন (মুখ শনাক্তকরণ) এবং রাতের বেলা নজরদারির বিশেষ সুবিধা থাকবে।

অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীম, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এবং এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। এছাড়া স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

২০২৯ সালের মাঝামাঝি চালু হবে ঢাকা-সিলেট ৬ লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬