ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৪ কোটি টাকার ম্যাটস এখন নেশাখোরদের আস্তানা, ৪ বছর ধরে পরিত্যক্ত ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে নিউ ইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্থা, ভিডিও ভাইরাল শারদীয় দুর্গাপূজায় বিজিএমইএ কার্যালয়ে টানা ৪ দিনের ছুটি ধাপে ধাপে আইএমএফ-বিশ্বব্যাংকের শর্ত পূরণ করবে সরকার: অর্থমন্ত্রী যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ সোমেশ্বরী নদীতে সেতুর অভাবে ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের ইজারা বাতিল না হলে ১৯ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরে অনশনের হুমকি সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী চুয়েটে ২০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য, অসুস্থতায় মধ্যরাতে ডাকলেন অ্যাম্বুলেন্স

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: একদিনে প্রাণ গেল ৫ জনের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক ও আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পরিচালক শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায় এবং একজন মারা গেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে খুলনা জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জনসহ মোট ২২৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া বিভাগের অন্যান্য জেলায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বাগেরহাটে ১১ জন, সাতক্ষীরা জেলায় ১০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, নড়াইলে ১২ জন, কুষ্টিয়ায় ৪ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং মেহেরপুরে ৪ জন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৮১৮ জন রোগী। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১শ ৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ সময়ে ২৯৯ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করা হয়েছে। বছরের শুরু থেকে খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে যাওয়ায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ১৪১ জন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: একদিনে প্রাণ গেল ৫ জনের

আপডেট সময় : ০৪:০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬