ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী ১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট? হুতিদের হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ৩৪ কোটি টাকার ম্যাটস এখন নেশাখোরদের আস্তানা, ৪ বছর ধরে পরিত্যক্ত ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে নিউ ইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্থা, ভিডিও ভাইরাল

সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদিগামী ৬১টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে অন্তত ৮ হাজার ৩৮১ জন যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। স্থগিত হওয়া এই ফ্লাইটগুলোর মধ্যে ২২টি সরাসরি এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সোমবার (১২ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বেবিচকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রিয়াদ এয়ারের ফ্লাইটের যাত্রীদের এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি, কারণ এয়ারলাইনসটি এখনো তাদের যাত্রীসংখ্যা জানায়নি। পরবর্তীতে এই তথ্য পাওয়া গেলে যাত্রীর সংখ্যা হালনাগাদ করা হবে। এর আগে বেবিচক ৫১টি ফ্লাইট স্থগিতের কথা জানিয়েছিল, তবে সর্বশেষ হিসাবে ফ্লাইট ও যাত্রী—উভয় সংখ্যাই বেড়েছে।

স্থগিত হওয়া ২২টি সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নয়টি, রিয়াদ এয়ারের সাতটি, সৌদিয়ার চারটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট রয়েছে। এছাড়া ৩৯টি ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের পাঁচটি করে, সালামএয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট অন্তর্ভুক্ত আছে।

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই বিধিনিষেধ ও ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর হামলার লক্ষ্যবস্তু হওয়ার পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছে। একইভাবে, ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮৩৮১ যাত্রী

আপডেট সময় : ০৯:৩৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬