ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালালে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি গঠনের বিজ্ঞপ্তিতে ছাত্রদলের মধ্যরাতে বিক্ষোভ বিশ্ব পর্যটন দিবস: ডিজিটাল ও এআই প্রযুক্তিতে সাজছে বাংলাদেশের পর্যটন বিশ্বমঞ্চে নজর কাড়ল চীনা ফার্স্টলেডি পং লিউয়ানের গ্ল্যামার ও সফট পাওয়ার হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট: ১০ হাজার কোটি রুপির সম্পদ নিয়ে শীর্ষে শাহরুখ সপ্তাহের শুরুতে শেয়ারবাজার, মুদ্রা ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নেপালে বন্যায় মৃত বেড়ে ১৪৫৩, নিখোঁজ এখনো প্রায় ৬ হাজার পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: তথ্যপ্রযুক্তি খাতের ব্যবধান গঙ্গা চুক্তির মেয়াদ শেষের বছরে পদ্মার সুরক্ষায় দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার তাগিদ জাতিসংঘে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নতুন দায়িত্ব ৫ বছরেও শেষ হয়নি কয়রার কেওড়াকাটা পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ

কাতারে সড়ক দুর্ঘটনায় ভোলা জেলার প্রবাসী বাবুল আহমেদের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. বাবুল আহমেদ (৪৭) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তিনি ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবপুর খাসেরহাট এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। জীবিকার সন্ধানে ১৭ বছর আগে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে বাবুল নিজের গাড়িতে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে কাতারস্থ লুসাইল শহরে পৌঁছালে তার গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। এ সময় তিনি গাড়ি থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে সেটি পরীক্ষা করছিলেন। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি মিশরি নাগরিকের গাড়ি তাকে স্বজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে হামাদ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হামাদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

বাবুল আহমেদের অকাল মৃত্যুতে তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের পরিবারে শোকের মাতম চলছে। স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারের স্বচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে দীর্ঘদিন প্রবাসে থাকা বাবুল আহমেদের এমন মৃত্যুতে তারা অসহায় হয়ে পড়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকাতুর স্বজনরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ভোলা জেলার প্রবাসী বাবুল আহমেদের মৃত্যু

আপডেট সময় : ১০:০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬