ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: সাতজনের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’র ভেতরে দাঁড়িয়ে থাকা ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এছাড়া আনসার সদস্য, কারখানা শ্রমিক ও পথচারীসহ ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, কারখানা প্রাঙ্গণে দেওয়ালের পাশে সারিবদ্ধভাবে রাখা ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিগুলোর একটি থেকে আগুনের সূত্রপাত হয়। লরিগুলোর মধ্যে ৪ নম্বর লরিতে প্রথম বিস্ফোরণটি ঘটে, যা থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, কারখানাটিতে তিতাসের গ্যাসের সংযোগ থাকলেও লাইনে পর্যাপ্ত চাপ ছিল না। এর বিকল্প হিসেবে সিলিন্ডার লরি থেকে গ্যাস ব্যবহার করা হতো। তবে এসব লরিতে ব্যবহৃত সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ণ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

প্রাথমিক ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের ভেতরে অতিরিক্ত চাপ বা প্রযুক্তিগত কোনো ত্রুটির কারণে ৪ নম্বর লরিতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে কাভার্ডভ্যানের ওপরের অংশ এবং সিলিন্ডারের খণ্ডাংশ চারদিকে ছড়িয়ে পড়ে। এর একটি অংশ ছিটকে পাশের একটি ১০তলা ভবনের ছাদে গিয়ে আঘাত করে। মূল সরবরাহ লাইনেও আগুন ধরে যায়।

ঘটনাটি তদন্ত করার জন্য ফায়ার সার্ভিস বিভাগীয়ভাবে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি করা হয়েছে সহকারী পরিচালককে এবং সদস্যসচিব হিসেবে থাকছেন কমান্ডার। এছাড়া সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তা ও ইন্সপেক্টরকে কমিটির সদস্য করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: সাতজনের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ১২:১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬