ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা সংসার সাজানোর আগেই ডেঙ্গুতে প্রাণ হারালেন চিকিৎসক আঁচল রায় জয়পুরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে গাজার মানুষের জীবন ও স্বপ্ন উগান্ডায় নতুন রাজা হিসেবে অভিষিক্ত হচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিদি

ভারতের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য আনতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ফরিদুল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্যহীনতা দূরীকরণে সরকার টু সরকার পর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সোমবার বিকেলে বেনাপোল কাস্টম হাউসের ইছামতি সম্মেলন কক্ষে আমদানি-রপ্তানি সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী জানান, গত মাসে মন্ত্রিসভার সদস্যদের বিভিন্ন জেলার দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে তিনি যশোর, মাগুরা ও নড়াইলের দায়িত্ব পেয়েছেন। সেই দায়িত্বের অংশ হিসেবেই দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলের কার্যক্রম ও বিদ্যমান সীমাবদ্ধতা পর্যবেক্ষণ করতে এসেছেন তিনি। তিনি বলেন, বেনাপোল বন্দর জাতীয় রাজস্ব আদায়ে বড় ভূমিকা রাখছে। এখানকার ব্যবসায়ীদের সমস্যা ও কাস্টমস কর্মকর্তাদের সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বাণিজ্যিক ভারসাম্য প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ভারসাম্যহীনতা রয়েছে এবং বিষয়টি সরকার পর্যায়ে আলোচনা করা হচ্ছে। তিনি বলেন, দুই বছর আগে কেন সমস্যা তৈরি হয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হবে। সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতি মাথায় রেখে প্রতিটি বন্দরের সক্ষমতা বাড়ানোর চেষ্টা চলছে, যাতে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হয় এবং ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা উপকৃত হন।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাবেরা নাজমুল মুন্নী। এছাড়া সভায় বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দসহ কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ও রাজস্ব আদায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এর আগে, ‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন’ স্লোগানকে সামনে রেখে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পরিবেশ রক্ষা ও বেনাপোলকে সবুজ শহরে রূপান্তরের লক্ষ্যে তিন মাসব্যাপী ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা ও সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল কাস্টম হাউসের ইছামতি সম্মেলন কক্ষে আমদানি-রপ্তানি বিষয়ে কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেরা নাজমুল মুন্নী এমপি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও যশোর-১ ও যশোর-২ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক ও সাবে

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ভারতের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য আনতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ফরিদুল

আপডেট সময় : ০৯:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬