ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি অক্টোবরে একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু রুপির বিপরীতে শক্তিশালী টাকা, দুই বছরে মান বেড়েছে ১১.৬ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অ্যাটর্নি জেনারেল চরফ্যাশনে ৩০ বছর ধরে গাছ লাগিয়ে সড়ক সবুজ করলেন ইমাম রেজাউল অনাপত্তি সনদ বাতিল: ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ফাউন্ডেশন

নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের চাঁদপুর বাজারের পাশে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ইউনুস আলী মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক স্বপন চন্দ্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত স্বপনের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলায়। রাজশাহী থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্সটি চাঁদপুর বাজার সংলগ্ন মহাসড়কে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চালকের মরদেহ উদ্ধার করেন এবং তা নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকের কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি, তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

আপডেট সময় : ০৮:২৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬