ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী

বাগাতিপাড়ায় স্ত্রীর কাছে মাদকের টাকা না পেয়ে বিষপানে যুবকের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের বাগাতিপাড়ায় মাদক কেনার টাকা না পেয়ে স্ত্রীর ওপর অভিমান করে কীটনাশক পানে ইব্রাহীম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার মৃত্যু হয়।

নিহত ইব্রাহীম উপজেলার দয়ারামপুর ইউনিয়নের নন্দীকূজা এলাকার মানিকের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ইব্রাহীম মাদক ক্রয়ের উদ্দেশ্যে তার স্ত্রীর কাছে টাকা দাবি করেন। তবে স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইব্রাহীম স্ত্রীর ওপর চড়াও হন এবং গালমন্দ করেন। এরপরও টাকা না পেয়ে ক্ষোভে ও অভিমানে ঘরে থাকা ফসলের কীটনাশক পান করেন তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

দয়ারামপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বাগাতিপারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীর রাজপাড়া থানার বেতার বার্তার মাধ্যমে তারা বিষয়টি জানতে পারেন। খবর পাওয়ার পরপরই ইব্রাহীমের বাড়িতে পুলিশ পাঠিয়ে ঘটনার তদন্ত করা হয়েছে এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বাগাতিপাড়ায় স্ত্রীর কাছে মাদকের টাকা না পেয়ে বিষপানে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০২:৫৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬