ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার মনপুরা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকার দীপক চৌধুরীর বাড়ির পাশে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরযতিন এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. রাকিব (২২) এবং একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরফৈজুদ্দিন এলাকার মো. আলাউদ্দিন ফিটারের ছেলে মো. সাগর (২৪)। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মনপুরায় ১০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬