আশুগঞ্জে রুমিন ফারহানার সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও উত্তেজনা
- আপডেট সময় : ০৫:১৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির আপত্তির ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় ‘আব্দুল কাদির শাহ পাঠাগার’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠানের প্রস্তুতির খোঁজ নিতে উপজেলা পরিষদে যান পাঠাগারের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল বিপ্লব। আয়োজকদের অভিযোগ, এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের নেতৃত্বে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে আতাউর ও রাসেল আহত হন। পরে উপজেলা পরিষদে থাকা গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দেন।
অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, মাদকের বিষয় নিয়ে তাদের লোকজনের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। তিনি দাবি করেন, তিনি তাদের ফিরিয়ে দিয়েছেন। অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন জানিয়েছেন, উপজেলা পরিষদের পেছনের মাঠে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, যেহেতু রুমিন ফারহানা সংসদ সদস্য, তিনি চাইলে অনুষ্ঠানটি অবশ্যই হবে।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান অনুষ্ঠানটির অনুমতির বিষয়ে প্রশ্ন তুলে বলেন, ‘আব্দুল কাদির শাহ পাঠাগার’ স্থানীয় আওয়ামী লীগের একটি সহযোগী সংগঠন হিসেবে কাজ করে। এছাড়া, সম্প্রতি জাতীয় সংসদে রুমিন ফারহানার বক্তব্য নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে, তাই তারা প্রশাসনের কাছে অনুষ্ঠানটির অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল।
আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় ‘আব্দুল কাদির শাহ পাঠাগার’-এর উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ‘ভাষা সৈনিক অলি আহাদ সম্মাননা স্মারক’ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত থাকবেন বলে
আয়োজকদের সূত্রে জানা গেছে, খোলাপাড়া গ্রামে আবদুল কাদির শাহ পাঠাগারটি পল্লী অঞ্চলে শিক্ষা প্রসারে ২০১৮ সাল থেকে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। এটি জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের তালিকাভুক্ত একটি বেসরকারি পাঠাগার।



























